৮ ডিসেম্বর বেলা ১২ টায় পুরানা পল্টনে বিজয়ের মাসে জাগুন দুর্নীতির বিরুদ্ধে শীর্ষক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, তালেয়া আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নীতি-আদর্শ-সততার রাজনীতি থেকে সরে গেলে-লোভে পরলে দেশ ও দেশের মানুষ কখনোই এদেরকে ক্ষমা করবে না। অর্থনীতিকে ধ্বংস না করে দেশ বাঁচানোর জন্য সকল স্তরের মানুষকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...








