Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) ১১০তম ওরশ শুরু ৩ জানুয়ারি : প্রস্তুতি সম্পন্ন

admin by admin
December 29, 2024
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

।।মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া।।
ইসলাম প্রচারে অবিসংবাদিত নেতা উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ও রাসুলুল্লাহ (সাঃ) এর সত্য তরিকার ধারক, সিরাজগঞ্জের এনায়েতপুরের হযরত শাহ সুফী খাজা বাবা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী (কু. ছা. আ.) জামানার গাউসল আজম ও মোজাদ্দেদ। তার পবিত্র দরবার বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফ হতে ভারতের আসাম ও বাংলাদেশে ইসলামের শান্তির বাণী তিনি আমৃত্যু প্রচার ও প্রসার করেছেন। পাশাপাশি ইসলামের ধর্মীয় বিধান মেনে সকল পাপাচার পরিহার, নৈতিকতা নিয়ে জীবন যাপন সহ মানবতার কল্যাণে নিবেদিত হতে অল্প নিন্দা ও অল্প আহারের দীক্ষা দিতেন তার কোটি ভক্ত অনুসারীকে।

খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর দেখানো আদর্শের এ পথ ভারত-বাংলায় নেজবতে প্রায় বারো শত বা সাড়ে বারো শত খানকাহ হতে রাসুলুল্লাহ (সাঃ) এর শান্তির ‘আল্লাহু আকবার’ ঝান্ডার বানী সমগ্র পৃথিবীতে প্রচার করছেন। তার অনুসারী খেলাফত প্রাপ্ত দরবার শরীফে খাজা বাবার নামানুসারেই তা প্রচার করে আসছেন দীর্ঘকাল ধরে।

উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সুফী সাধক, ওলিয়ে-কামেল সিরাজগঞ্জ হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর ২০২৫ সালে ১১০তম ওরশ আগামী ৩রা জানুয়ারী শুক্রবার মঙ্গলবার হতে শুরু হবে। ৫ জানুয়ারী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

৩ দিন ব্যাপি বাৎসরিক শুক্রবার বাদ জুমা খাজা এনায়েতপুরী (রঃ) মাজার জিয়ারতসহ ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সত্য তরিকার আল্লাহ আকবার লেখা ঝান্ডা উড়িয়ে ঐতিহ্যের বাৎসরিক ১১০ তম ওরশ শুরু হবে। যাহার ফলে দরবার শরীফ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন গ্রহন করেছে প্রয়োজনীয় সকল ব্যবস্থা।

সুফি সাধক পিড়ানে পীর দস্তগীর খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পরিবার ছিলেন মুলত ছিলেন ইয়েমেনের ফাতেমী বংশধর। অর্থাৎ আওলাদে রাসুল বা সৈয়দ। একই ভাবে মাতৃকুল ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক (রঃ) এর বংশের। তৎকালীন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারের জন্যই তাদের আগমন। তার পঞ্চম পুর্ব পুরুষ হযরত শাহ দায়েম (রঃ) ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন। খাজা এনায়েতপুরী (রঃ) এর বাবা শাহ আব্দুল করিম (রঃ), মাতা-তাহমিনা বেগম (রঃ) এর ২ ছেলে ১ মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ১৮৮৬ সালের বাংলা ১২৯৩ বঙ্গাদ্বের ২১ শে কার্তিক সুবেহ সাদেক জন্মগ্রহন করেন। ২০১৭ সালে খাজা এনায়েতপুরী (রঃ) এর জীবনী নিয়ে লেখা একটি বইতে উল্লেখ করা হয়, মুলত তিনি ছিলেন তার আবির্ভাবের পুর্ববর্তী সময়কালের ওলী গনের ভবিষ্যদ্বাণীকৃত এই আখেরী জামানার ‘মহান ইমাম বা প্রতিশ্রুত মোজাদ্দেদ’।

ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রত্যেক হিজরী শতকের ক্রান্তিলগ্নে ধর্মজগতে একজন করে দুরদৃষ্টি সম্পন্ন মহান ব্যক্তির আবির্ভাব ঘটে। যাকে কেন্দ্র করে ইসলামের পুনর্জাগরণ সূচীত হয়। হাদীসের পরিভাষায় যুগ-পুরুষদের মোজাদ্দেদ বলা হয়েছে। যা হিজরী দ্বিতীয় শতক থেকে শুরু করে এখন পর্যন্ত এই ধারার কোন ব্যতিক্রম নেই। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আগমন জগতে নবুওয়াতের দরজা বন্ধ রয়েছে। হযরত আদম (আ.) হতে শুরু করে হযরত ঈসা (আ.) পর্যন্ত ধর্মযুগকে ঢালাও ভাবে নবুওয়াতের যুগ বলা হয়। হুজুর পাক (সা.)-এর আবির্ভাবে জগতে নবুওয়াতের এই ধারা প্রবাহ বন্ধ হয় যে যুগের সূত্রপাত হয় তাকে বেলায়েতে মোহাম্মদীর যুগ বা উম্মতে মোহাম্মদীর যুগ বলা হয়। যা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে (ইনশাআল্লাহ)।

খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পাক দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন হুজুর হযরত মাওলানা শাহসূফী খাজা কামাল উদ্দিন নুহু মিয়া (মা. জি.আ.) তাঁর পিতা খাজা ইউনুস আলী (রঃ) কে নিয়ে লেখা ‘বিশ্বওলী হযরত খাজাবাবা এনায়েতপুরী (রহ.)’ বইতে উল্লেখ করা হয়েছে-কোরআন শরীফের আয়াত অনুযায়ী জগতে নতুন কোন ধর্ম অথবা নবীর আগমন আর হবে না। এটা অকাট্যরূপে সাব্যস্ত হয়েছে। তবে মুসলীম সমাজে গোমরাহী, শরীয়াতের অপব্যাখ্যা, কুসংস্কার, ধর্ম চেতনার বিকৃতি বা ফেরকাপরস্তি অপনোদনের জন্য আল্লাহ পাক প্রত্যেক শতাব্দীতে একজন করে যুগ-পুরুষকে জগতে অবতীর্ণ করেন। তা সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। এই যুগ পুরুষগণ ধর্ম হতে গোমরাহী বিদূরিত করে ধর্ম জীবনকে সতেজ ও জীবন্ত করে তুলবেন। হাদীস শরীফে আছে আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তায়ালা মহান ও সম্ভ্রান্ত এ উম্মতের প্রতি (কল্যাণের জন্য) একশত বছর পর পর এমন এক ব্যক্তিকে (পৃথিবীতে) প্রেরণ করবেন যিনি (আল্লাহর দ্বীনকে) সজীব ও প্রাণবন্ত করে তুলবেন।’ (আবু দাউদ শরীফ, মেশকাতুল মাসাবীহ ২৩০)। হাদীসে বর্ণিত আছে, “নিশ্চয় মহান আল্লাহ তায়ালা এই উম্মতের মধ্যে প্রত্যেক শতাব্দীতে একজন মুজাদ্দেদ (সংস্কারক) প্রেরণ করবেন।

হাদীস শরীফের ঘোষণা অনুযায়ী প্রত্যেক হিজরী শতকের মাথায় জগতে এক বা একাধিক আলাদর্জা প্রাপ্ত আগত ঐরূপ যুগ পুরুষগণের মধ্যে হযরত ইমাম জাফর আস-সাদেক (রহ.) সর্বপ্রথম। তিনি হিজরী দ্বিতীয় শতকের মোজাদ্দেদ হিসাবে সর্বজন স্বীকৃত ইমাম।

তাঁর পরবর্তীতে ধারাবাহিক ভাবে আগত শতাব্দির মোজাদ্দেদ গণের মধ্যে হযরত বায়েজিদ বোস্তামী (রহ.), সাইয়েদেনা হযরত আবদুল কাদের জিলানী (রহ.), হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.), হযরত খাজা বাহাউদ্দিন নকশাবন্দ (রহ.) হযরত শায়েখ আহাম্মদ সেরহিন্দ মোজাদ্দেদ-এ-আলফেসানি (রহ.), হযরত শাহ ওয়ালিউল্লাহ মোহাদ্দেস দেহলভী (রহ.), হযরত সাইয়েদ আহাম্মদ শহীদ ব্রেলভী (রহ.), রাসুলনোমা পীর হযরত মাওলানা শাহসূফী সৈয়দ ফতেহ আলী ওয়াইসী (রহ.) এর নাম উল্লেখ করা যায়। হযরত সাইয়েদ আহাম্মদ শহীদ ব্রেলভী (রহ.) হিজরী তের শতকের মোজাদ্দেদ হিসাবে মুসলিম জাহানে সর্বজন বিদিত পুরুষ। এই যুগ পুরুষের একশত বৎসর পর হিজরী চৌদ্দ শতকের ক্রান্তিলগ্নে যে ক্ষমতাধর আউলিয়াপ্রবর মোজাদ্দেদ রূপে জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন সাইয়েদেনা হযরত খাজা শাহ্ মোহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ.) সাহেব।

ইসলামের শান্তির বাণী প্রচারে পৃথিবীতে মোজাদ্দেদ গনের আগমনের ধারাবাহিকতায় হযরত খাজাবাবা এনায়েতপুরী (রঃ) ত্রয়োদশতম (১৩ তম) মোজাদ্দেদ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তরিকতের ইমাম হযরত শায়েখ আহাম্মদ সেরহিন্দী মোজাদ্দেদ-এ-আলফেসানীর (র.) পর হযরত খাজা শাহ্ এনায়েতপুরী (র.) হচ্ছেন মর্যাদা ও মর্তবাসম্পন্ন আকারের আউলিয়া। যার নিদর্শন বিগত চারশত বছরের ইতিহাসে পৃথিবীতে আর দেখা যায়নি।

খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর বাবা শাহ আব্দুল করিম (রঃ), তাহমিনা বেগম (রঃ) এর ২ ছেলে ১ মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। খাজা এনায়েতপুরী (রঃ) এর পুত্র খাজা মোজাম্মেল হকের লেখা “খাজা বাবার সাধনা জীবন” বইটি থেকে জানা যায়, খাজা ইউনুছ আলী (রঃ) যখন ছোট তখনই বাবা মারা গেলে সংসারে শুরু হয় অনটন। তার মা আরবী, ফারসি ও উর্ধতে পারদর্শী হওয়ায় স্বামীর প্রতিষ্ঠিত মাদ্রাসায় এলাকার নারীদের পড়াতেন। পাশাপাশি সংসার চালাতে ছেলেকে দিয়ে বাজার থেকে কাপড় কিনে এনে তা দিয়ে টুপি তৈরী করতেন। পরে খাজা এনায়েতপুরী (রঃ) হাটে-হাটে গিয়ে এসব টুপি বিক্রি করতেন। আর এভাবেই চলতো তাদের কষ্টের সংসার ও তার লেখা-পড়া। একদিন খাজা এনায়েতপুরী (রঃ) মা তাহমিনা বেগম (রঃ) হঠাৎ এক রাতে স্বপ্ন দেখেন দক্ষিন-পশ্চিম আকাশে সুর্য্য উদিত হচ্ছে। সবাই ঐদিকে সেজদা করছে। পরদিন সকালে শুনতে পান ভারতের প্রখ্যাত পীর খাজা ওয়াজেদ আলী (রঃ) শাহজাদপুর উপজেলার চিনা ধুকুরিয়া এনায়েতপুর মাজারের দক্ষিন-পশ্চিম এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছেন। এলাকার মুরুব্বীদের সাথে ১৭ বছর বয়স্ক খাজা ইউনুছ আলী (রঃ) কে সেখানে পাঠান তিনি। অনুসারীদের নিয়ে ইসলামী আলোকপাত করা কালে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ অতিবাহিত হচ্ছিল। তখন তিনি সম্মানের সাথে দাঁড়িয়ে “নামাজকা ওয়াক্ত যা রাহা” বললে তখন সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রঃ) আলোচনা রেখে সবাইকে নিয়ে নামাজ আদায় করেন। এরপর হুজুর তাকে ডেকে নিয়ে কথা বলে সন্তুষ্ট হন। এক পর্যায়ে তাকে দরবারে নিয়ে কোলকাতার হুগলীর দারুল উলুম মাদ্রাসায় পড়িয়ে টাইটেল পাশ করেন।

এরপর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদীবাগী (রঃ) এর শান্তি ও আদর্শের পথে ইসলাম প্রচারে ভোগ বিলাসী জীবনের বিরোধী এই মহামানব ইসলাম ও সুফীবাদের দর্শন ভারতের আসাম সহ সাড়া বাংলায় প্রচারে ২৪ লাখ মুরিদ ও খেলাফত প্রাপ্ত ৫৬ জন খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে খেতাব প্রাপ্ত হন। কিছুদিন অতিবাহিত হলে নিজ ভুম সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করে শুরু করেন মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শান্তির তরিকা প্রচার এবং আদর্শের সুফী বাদের বিস্তার।
পাশাপাশি এনায়েতপুরেই তিনি বিয়ে করে শুরু করেন সংসার জীবন। ৮ কন্যা এবং ৫ ছেলে সন্তানের জনক হন। পরবর্তীতে সমগ্র বাংলাদেশের পাশাপাশি ভারতের আসামে সফর করে ইসলাম ও সুফীবাদ প্রচার কাজ তরান্বিত করেন। প্রথমত অসুস্থ্যবস্থায় সহযোগীদের নিয়ে ময়মনসিংহ গিয়ে ইসলামের মর্মবানী প্রচার করলে ১৭ জন আকৃষ্ট হন। পাশাপাশি সমাজসেবা মুলক কাজেও রেখেছিলেন অনন্য অবদান। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সহ যেকোন প্রয়োজনে অসহায় মানুষের সেবায় নিবেদিত থাকায় খাজা এনায়েতপুরীকে ভক্তবৃন্দ সুলতানুল আউলিয়া এবং চিরস্থায়ী সংস্কারের জন্য “আখেরী মুজাদ্দেদ” বলে অভিহত করেন।

এরপর ১৯১৫ সালে তার আত্বীয় ও অনুসারীদের পরামর্শ ও সহযোগীতায় এনায়েতপুর দরবারে ওরশ শুরু হলে ধীরে-ধীরে অগনিত ভক্তদের আগমনে মহাসমাবেশে রুপ নেয়। এরই এক পর্যায়ে তার সংস্পর্শে এসে আদর্শিক আলোর পথের দিশারী হিসেবে ১২শ পীর আওলীয়া খেলাফত প্রাপ্ত হন। এর মধ্যে ময়মনসিংহের খাজা মোহাম্মদ ছাইফুদ্দীন শম্ভুগঞ্জী পীর, ফরিদপুরের সদরপুরের প্রখ্যাত হযরত মাওলানা শাহসূফী খাজা মোহাম্মদ হাসমত উল্লাহ ফরিদপুরী আটরশি পীর, মাওলানা সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মেদ চন্দ্রপুরী চন্দ্রপাড়া পীর, টাঙ্গাইল মাওলানা মকিম উদ্দিন প্যারাডাইজ পাড়া, কুমিল্লার ইসলামাবাদ, জামালপুরের সাধুরপাড়া মোসলেম নগর, যশোরের ঘুনী দরবার শরীফ, ভারতের আসামের গণি খলিফার দরবার শরীফ অন্যতম। তারা একই ভাবে খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) সুফী বাদের আদর্শ ও ইসলাম প্রচার করছেন।

ওরশ শরীফের আয়োজনের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে’ বিশ্ব শান্তি মঞ্জিল সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফকে সাজানো হচ্ছে অনন্য সাজে নানা ফুলের সৌরভে। সয়দাবাদ-বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কে, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল গেইটসহ মাজারে প্রবেশ পথে করা হচ্ছে দৃষ্টিনন্দন তোরণ ও দরবারে প্রবেশ মুখে প্রায় ২ কিলোমটার জুড়ে আলোকসজ্জার কাজ। চলছে ওযু-গোসলের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ, খাবার মাঠ সংস্কার। সু-বিশাল খাবার মাঠটিতে হাজার হাজার জাকের একসাথে খেতে পারবে। এখানে ২০ ঘন্টাই থাকবে খাবারের সব আয়োজন, এছাড়া পাকশালার প্রসস্থতাও বাড়ানো হয়েছে। ৪টি পাকশালায় ২০০টির মত চুলায় চলবে সর্বক্ষন রান্নার কাজ। এতে ৫ শতাধীক বাবুর্চি স্বেচ্ছাশ্রমে রান্নার কাজে নিয়োজিত থাকবে প্রতিক্ষণ। খাবার পরিবেশনে লক্ষাধিক মাটির থালার সানকি রাখা হয়েছে প্রস্তুত।

এছাড়া জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ হতেও গ্রহন করা হয়েছে নানা নিরাপত্তা ব্যবস্থা। দরবারের ২ শতাধিক চৌকষ মোজাদেদ্দীয়া আনসারসহ অন্তত ১৫ হাজারের মত মানুষ স্বেচ্ছাশ্রমের বিভিন্ন কাজে নিয়োজিত থাকবেন। বিশেষ নজর দেয়া হয়েছে করোনার বিস্তার ঠেকাতে এনায়েতপুর পাক দরবার শরীফের ৫টি প্রবেশ পথে। দরবার শরীফ কর্তৃপক্ষের মুরাদ আহমেদ খান, লিটন সরকার জানান জানান, মিলাদ-দোয়া মহাফিল, হামদ-নাত, গজল, জিকির-ধর্মীয় আলোচনার এ ওরশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে বিশেষ নির্দেশনা গ্রহণ করা হয়েছে।

গত ১৯১৫ সাল থেকে শুরু বাৎসরিক ওরশ এবার ১১০তম বছর পার করবে। আগামী ৩ জানুয়ারি হতে শুরু ৩ দিন ব্যাপী এই ঐতিহাসিক ওরশে দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ভারতের আসাম থেকে অন্তত ২৫ থেকে ৩০  লক্ষাধিক জাকেরের সমাবেশ ঘঠবে। বসবে ১১০তম ঐতিহ্যের মেলা।প্রতি বছর “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফে বাৎসরিক পরম পবিত্র ওরছ শরীফ উদযাপিত হয়। প্রতিবছরের ন্যায় এবছরও পরম পবিত্র ওরছ শরীফ আগামী ২১শে পৌষ ১৪৩১ বাংলা, ৪ই রজব ১৪৪৬ হিজরী, ৫ই জানুয়ারি ২০২৫ ই; রোজ রবিবার সমগ্র বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আগত লক্ষ লক্ষ আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে সকাল দশ ঘটিকায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পরম পবিত্র ওরস শরীফ ২০২৫ ইং এর সমাপ্তি ঘটবে। পরম পবিত্র ওরস শরীফ ২০২৫ ইং এর আখেরী মোনাজাত পরিচালনা করবেন খাজা শাহ মোঃ ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) এর ৩য় সাহেবজাদা ও “বিশ্ব শান্তি মঞ্জিল” এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদান-নশীন হযরত মাওলানা শাহসূফী খাজা শাহ্ মোঃ কামাল উদ্দিন নুহু মিয়া এনায়েতপুরী নক্সবন্দী-মোজাদ্দেদী (মা.জি.আ.)।

Post Views: 261

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
55

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
85

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d