যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় অবস্থিত ২নং বন্দবিলা ইউনিয়ন পরিষদ চত্তর থেকে টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। গত পরশু রাতে সংঘবদ্ধ চোরচক্র এ চুরির ঘটনা ঘটায়।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইউনিয়ন পরিষদ চত্তরে কোনো নৈশপ্রহরী না থাকায় সুযোগ পেয়ে চোরচক্র সরকারি গভীর নলকূপটি খুলে নিয়ে যায়। ফলে পরিষদে আসা-যাওয়া করা মানুষজনসহ আশেপাশের লোকজন পড়েছেন মারাত্মক ভোগান্তিতে। পরিষদের পাশের ইটভাটার শ্রমিক সিরাজুল ইসলাম জানান, টিউবওয়েলটি ছিল পরিষদ চত্তরের টিউবওয়েল টি ছিলো অামাদের একমাত্র পানির উৎস। সেটি চুরি হওয়ায় এখন পানির অভাবে আমাদের খুবই কষ্ট হচ্ছে।এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুর রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।স্থানীয় সচেতন মহল মনে করছে, ইউনিয়ন পরিষদে কোনো নৈশপ্রহরী না থাকায় এমন চুরির ঘটনা ঘটেছে। তারা দ্রুত টিউবওয়েল প্রতিস্থাপন ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
Views: 175
Related