নিজস্ব প্রতিনিধি | গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া ফ্লাইওভার ব্রিজের নিচের সড়ক ব্যবহার করে প্রতিদিন গোয়াল বাথান, মধ্যপাড়া, মন্ডলপাড়া ও হরতকিতলা এলাকার হাজারো মানুষ যাতায়াত করেন। স্থানীয়দের অভিযোগ, বিকল্প কোনো উপযুক্ত রাস্তা না থাকায় বাধ্য হয়েই সাধারণ মানুষকে ফ্লাইওভারের নিচের এই পথ ব্যবহার করতে হয়। তবে সেখানে বিভিন্ন প্রতিবন্ধকতা ও দালাল চক্রের সক্রিয়তার কারণে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে যাতায়াতের জন্য খাড়াজোড়া ফ্লাইওভারের নিচের রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিভিন্ন সময় রিকশা ও অন্যান্য ছোট যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ রয়েছে। যদিও বাস্তবে রিকশা চলাচল করতে দেখা যায়, তবুও যাত্রী ও চালকদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলে দাবি করেন অনেকে।
এলাকাবাসীর আরও অভিযোগ, সড়ক ব্যবস্থাপনা ও যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিছু অসাধু দালাল চক্র প্রভাব বিস্তার করছে। তাদের কারণে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের অতিরিক্ত বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, অনেক ক্ষেত্রে দালালদের তৎপরতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতির চেয়েও বেশি দৃশ্যমান।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা খাড়াজোড়া ফ্লাইওভারের নিচের সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করা এবং জনসাধারণের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মো: জাহিদ হাসান, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







