এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা থানার উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠানটি প্রদর্শন করা হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে গনভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় খানসামা থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্স এবং পুলিশ কর্তৃক গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধনীর অনুষ্ঠানটি প্রদর্শিত করা হয়।
অফিসার ইনচার্জ কামাল হোসেন এর সার্বিক তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ভেড়ভেড়ী ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজ সরকার, তদন্ত ওসি মমিনুজ্জামান, এসআই ফরহাদ ইবনে, গৌতম রায়, কাজল, আশরাফুল, শামীম থানার কর্মকর্তা ও কর্মচারী, সেবা গ্রহীতা নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিগণ।
Views: 270
Related