জীবন আচার্য্য —
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া মাহফিল। শুক্রবার বাদ জুম্মা ২নং বন্দবিলা ইউনিয়নের একটি মসজিদে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন ভুট্টোর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণের প্রার্থনা করা হয়। প্রকৌশলী টি.এস. আইয়ূবের নির্দেশনায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন।নেতাকর্মীরা বলেন, “আপোষহীন নেত্রী” বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, গণতান্ত্রিক আন্দোলনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির সামনে ফিরে আসবেন—এটাই সকলের প্রত্যাশা।মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।






