বরিশাল ব্যুরো ॥ ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত এবং চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধের দাবিতে বুধবার সকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে স্মারকলিপি পেশ করা হয়েছে।
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শেষে জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।
অনুষ্ঠিত সমাবেশে জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলিফ দেওয়ান। জেলার নেতা আরিফুর রহমান মিরাজ, হাছিব আহমেদ, ইয়াসমিন সুলতানা, সাকিবুল ইসলাম সাফিন প্রমুখ।
চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার
চাটখিলে শ্রমিক দল নেতা রাসেল হত্যা মামলা: সাবেক স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীর কথিত প্রেমিক ঢাকায় গ্রেপ্তার উপজেলা প্রতিনিধি চাটখিল (নোয়াখালী)...





