Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ খুলনা বিভাগ

খুলনা-৫ আসনে আবারো নৌকার মাঝি হলেন নারায়ণ চন্দ্র

admin by admin
November 30, 2023
in খুলনা বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

আওরঙ্গজেব কামাল : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ডুমুরিয়া ও ফুলতলা এই দুই উপজেলা মিলে খুলনা-৫ আসন। স্বাধীনতার পরবর্তী সময় থেকেই এ আসনটি ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে। এক কথায় আওয়ামী লীগের দুর্গ বা ভোট ব্যাংক হিসেবে পরিচিত। মহান জাতীয় সংসদের ১২তম নির্বাচনী আসর। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। মহান জাতীয় সংসদের ১০৩ নং সংসদীয় অঞ্চল হল ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা। সংসদীয় এ আসনে এবার মোট ভোটর সংখ্যা হল ৩ লক্ষ ৮২ হাজার ৯’শ ৯ জন। তারমধ্যে ডুমুরিয়ার ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ১’শ ২৬ জন এবং ফুলতলায় ১ লক্ষ ১৩ হাজার ৭’শ ৮৩ জন। এ আসনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দুবারের সফল মন্ত্রী ফুলতলা ডুমুরিয়া গড়ার রূপকার নারায়ণ চন্দ্র চন্দ্র। গতকাল রবিবার (২৬ নভেম্বর)বিকেলে এই তালিকায় খুলনা-৫ ডুমুরিয়া- ফুলতলা আসন থেকে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপিকে নৌকার মাঝি হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগ’র মনোনয়ন কমিটি। খুলনা-৫ আসন থেকে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।অধিক রাত্র পর্যন্ত বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।এসময়ে নৌকা মার্কার স্লোগানে স্লোগানে মুখরিত হয় ভান্ডারপাড়া, রংপুর, মাগুরখালী, শোভনা, আটলিয়া, ডুমুরিয়া ও ফুলতলা সদরসহ দুই উপজেলার বিভিন্ন এলাকা। রবিবার বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুলনা-৫ আসনে নারায়ন চন্দ্র চন্দের নাম ঘোষণা করেন। প্রসঙ্গত, খুলনা-৫ আসন থেকে আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন নারায়ণ চন্দ্র চন্দ। এবার নির্বাচিত হলে ৫ম বারের মত সংসদ সদস্য হবেন তিনি। তিনি বিগত ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের আমলে সাবেক স্বাস্থ্য মন্ত্রী সালাউদ্দিন ইউসুফ এমপির মৃত্যুতে শূন্য হওয়া খুলনা-৫ আসনের ‍উপনির্বাচনে। ২০০০ সালে ২০ ডিসেম্বরের ভোটে জিতলেও ২০০১ সালের জাতীয় নির্বাচনে তিনি হেরে যান। আর ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আসনটি আবার নিজের করে নেন নারায়ণ চন্দ্র চন্দ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে খুলনা-৫ আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।শেখ হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় তিনি ২৫ জানুয়ারি ২০১৪ থেকে ২ জানুয়ারি ২০১৮ পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী ও ২ জানুয়ারি ২০১৮ থেকে ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা-৫ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়।গতকাল রবিবার ২৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ’র মনোনয়ন বোর্ড কতৃক নারায়ণ চন্দ্র চন্দের নাম ঘোষণা করায় তার সমর্থকেরা উচ্ছাস প্রকাশ করে ডুমুরিয়া-ফুলতলায় খন্ড খন্ড আনন্দ মিছিল করে।এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান সৃষ্টি কর্তার প্রতি শুকরিয়া আদায় করে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই। আবার কোথাও কোথাও। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্ এর জন্য দোয়া চাওয়া হয় ফেসবুকে । খোজ নিয়ে যাওয়া যায়,এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে নতুন মুখ যেমন এসেছেন, তেমনি বাদও পড়েছেন মন্ত্রী, উপ- মন্ত্রীসহ বিতর্কিত এমপিরা। তবে জনগণের ভোটে বিজয়ী হতে পারবেন এমন প্রার্থীদের কাউকেই বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছে দলের বিভিন্ন সূত্র। গত বৃহস্পতিবার সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সেদিন খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের ১০৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। এ বিষয়ে তিনি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,আমাকে মনোনয়ন দেওয়ায় জননেত্রী শেখ হাসিনা সহ মনোনয়ন বেডের সকল কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তিনি গর্ব করে বলেন শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রুপকার। তার হাত ধরে বাংলাদেশ আরো অনেক দুর এগিয়ে যাবে। যে দেশের স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন সেই স্বপ্নের ও কল্পনার দেশ আজ বাস্তব সোনার বাংলাদেশে পরিণত হয়েছে। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্নের ও কল্পনার দেশকে আজ বাস্তব পর্যায়ে নিয়ে এসেছেন। যেমনটা তিনি ভাবছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সাহস, বুদ্ধি ও চিন্তাচেতনাকে কাজে লাগিয়ে বাঙালি জাতিকে উপহার দিয়েছেন তার বাবার কল্পিত সোনার বাংলাদেশ। একসময় দেশি/বিদেশি কিছু কুলাঙ্গার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে যে উপহাস বা তিরস্কার করেছিলেন তাদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ হয়েছে। প্রধানমন্ত্রী ২০০৮ সালে ক্ষমতায় এসে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন, এখন আবার ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হতে চলেছে, যা নিয়ে সারাবিশ্ব আলোচনা হচ্ছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে। তাই আমি সকলের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থানা করছি। যাতে দেশের অসমাপ্ত কাজ গুলি শেস করতে পারি। নারায়ন চন্দ্র চন্দের জন্ম ১৯৪৫ সালের ১২ মার্চ। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের কালিপদ চন্দের মেঝ ছেলে তিনি। তার মায়ের নাম রেনুকা বালা চন্দ। স্ত্রী উষা রানী চন্দও পেশায় একজন শিক্ষক। ৪ সন্তানের জনক নারায়ন চন্দের ৩ ছেলে ও ১ মেয়ে। নারায়ন চন্দ্র চন্দ ১৯৬১ সালে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন। ১৯৬৩ সালে দৌলতপুর বিএল কলেজ থেকে এইচএসসি, ১৯৬৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ১৯৬৭ সালে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এরপর পর তিনি ডুমুরিয়ার সাহস নোয়াকাটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন। ১৯৭৩ সালের ৭ মে নারায়ন চন্দ্র চন্দ খুলনার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। ওই বিদ্যালয় থেকেই তিনি মেট্রিক পাশ করেছিলেন। তার প্রচেষ্টায় ১৯৭৪ সালে ডুমুরিয়া স্কুলে প্রথম এসএসসি পরীক্ষার কেন্দ্র চালু হয়। এরআগে এই এলাকার শিক্ষার্থীদেরকে খুলনা শহরে গিয়ে পরীক্ষা দিতে হতো। শিক্ষক হিসেবে যোগদানের পর পরই তিনি প্রতিষ্ঠা করেন থানা মাধ্যমিক শিক্ষক সমিতি। তিনি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৮৭ সালে তিনি জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। ২০০৫ সালের ১১ মার্চ শিক্ষকতা পেশা থেকে তিনি অবসর গ্রহন করেন। ছাত্র জীবন শেষ করে ১৯৬৭ সালে নারায়ন চন্দ্র চন্দ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। ১৯৬৮ সালে তিনি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। ১৯৮৪ সালে তিনি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন এবং ১৯৯৫ সালের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ তিনি ২০০৩ সালে গঠিত উপজেলা কমিটিতেও সভাপতি নির্বাচিত হন। সেই থেকে আজো থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন নারায়ন চন্দ্র চন্দ। বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এ পদে তিনি ৬ বার চেয়ারম্যান নির্বাচিত হন। সেই সময়কালের সরকারের প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী সালাউদ্দিন ইউসুফের মৃত্যুর পর ২০০০ সালের ২০ ডিসেম্বর ওই আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে নারায়ন চন্দ্র চন্দ প্রথমবারের মতো ডুমুরিয়া-ফুলতলা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।২০০১ সালের নির্বাচনে তিনি চার দলীয় জোটের প্রার্থী গোলাম পরোয়ারের কাছে পরাজিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এলাকার মানুষের কাছে জনপ্রিয়, পরিশ্রমি হিসেবে পরিচিত। ২০১৪ সালের ৫ জানুয়ারীর দশম জাতীয় নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর এবং পরবর্তিতে তিনি ওই মন্ত্রণালয়ের পূর্নমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সময়ে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, কৃষি, যোগাযোগ, বিদ্যুৎসহ আইন শৃঙ্খলা উন্নয়নে ব্যাপক কাজ করেছেন।

Views: 451

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

by admin
October 12, 2026
0
17

মালিকুজ্জামান কাকা প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। ১২ অক্টোবর...

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট

by admin
October 12, 2026
0
16

মালিকুজ্জামান কাকা মাদকে ছেয়ে গেছে যশোর শহরের রায়পাড়া, সাড়অফিস, আলতাফেরমোড়, ইসমাইলকলোনী, ও তাবৎ রেলগেট, আলীগড় মসজিদ রোড, চোরমারা দীঘির পাড়,...

৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা

৭৫ লাখ টাকা কাবিনে বিয়ে না করায় ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসালো মেয়ের বাবা

by admin
October 12, 2026
0
16

মালিকুজ্জামান কাকা ৭৫ লাখ টাকা কাবিননামায় বিয়ে না করায় ছেলেকে ৬টি মিথ্যা মামলায় ফাঁসালেন মেয়ের বাবা। শুধু মামলা দিয়েই থেমে...

চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল

চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় নিউ সোনা ভাটা বেদখল

by admin
October 12, 2026
0
5

মালিকুজ্জামান কাকা চরম নিরাপত্তাহীনতায় যশোর সদরের রূপদিয়ার ভাটা ব্যাবসায়ী ফেরদৌস বিস্বাস। চিহ্নিত ভূমিদস্যু ইয়াসিন আলী চুন্না কামরুলের ছত্রছায়ায় অপরাধীরা তাকে...

মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ

মানব পাচার হতে ফিরে আসা সারভাইভারে ব্যবসায়ী পণ্য-সামগ্রী বিতরণ

by admin
October 12, 2026
0
14

মালিকুজ্জামান কাকা মানবাধিকার সংগঠন রাইটস যশোর'র উদ্যোগে, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত "আশ্বাস" প্রকল্পের চলমান কর্মসূচির আওতায়...

রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম

রনি ইকরামূলের নেতৃত্বে রূপদিয়া নরেন্দ্রপুরে নগ্ন ভিডিও ফেসবুকে প্রচার, চাঁদা দাবিসহ নানা অপকর্ম

by admin
October 12, 2026
0
9

মালিকুজ্জামান কাকা রনির নেতৃত্বে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে ব্যাপক সাইবার ক্র্যাইম করছে একটি সংঘবদ্ধ চক্র। এরা বিভিন্ন নারীর ভিডিও জোর...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন October 18, 2026
  • প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল October 18, 2026
  • সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ October 18, 2026
  • স্বপ্নের নারীর খোঁজে সর্বস্ব বিক্রি করে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন ওই নারী এআই দিয়ে তৈরি October 18, 2026
  • সচিব-অতিরিক্ত সচিব পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি October 18, 2026
  • মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের খবর গুজব: ইশরাক October 18, 2026
  • ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর October 18, 2026
  • ২০ অক্টোবর ১৪তম মৃত্যুবার্ষিকী : ভাষা সেনানী অলি আহাদ চির বিদ্রোহী জননায়ক October 18, 2026
  • সুনামগঞ্জে বিজিবি”র পৃথক দুটি অভিযানে দুইলাখ ৮৯ হাজার ৫শত টাকার ভারতীয় মাদক জব্দ October 18, 2026
  • দূর্গাপুজায় হিলি স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ October 18, 2026
  • ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি October 18, 2026
  • টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা October 18, 2026
  • কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ October 18, 2026
  • নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” October 18, 2026
  • কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে এলাকাবাসী। October 18, 2026
  • মুন্সীগঞ্জে দিনদুপুরে অভিনব কায়দায় মিশুক অটো চুরি, ১ লাখ ৪০ হাজার টাকার গাড়ি নিয়ে উধাও চোর চক্র October 18, 2026
  • বদলগাছীতে ওসির সভা বর্জনে প্রপাগান্ডা ও অপসাংবাদিকতার অভিযোগ October 18, 2026
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্রিজের মুখ ভরাট করে সরকারি জমি দখল October 18, 2026
  • ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ!! October 18, 2026
  • প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থার বর্ষপূর্তি উদযাপন, সহায়তা পেয়েছেন ৯৪৬ জন অসহায় মানুষ October 18, 2026
  • সৌদি মুলুকিয়ত রাজতন্ত্রের বিচারহীনতা অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি। কলমে: #এস এম আবদুল বারেক। October 18, 2026
  • ৪৫তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন: বুড়িচংয়ের কৃতি সন্তান ডা. মো. জাহিদ হাসানের সাফল্যের গল্প October 18, 2026
  • সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সম্মানি ছাড়া সেবা দেন না,দাতা-গ্রহীতাদের অভিযোগ October 18, 2026
  • বিমানবন্দরে প্রবাসীদের হেনস্তা বন্ধ না হলে এবং মেজর(অবঃ)আকতারুজ্জামান রজ্ঞনের মুক্তি না দিলে শাটডাউনের হুমকি প্রবাসী নাগরিক সমাজের October 18, 2026
  • মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী October 18, 2026
  • রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা October 18, 2026
  • রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার October 18, 2026
  • * দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’ October 18, 2026
  • রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার October 18, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে October 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন

      লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন

      October 18, 2026
      প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল

      প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীকে দেখে পালানোর চেষ্টা, এরপর যা ঘটল

      October 18, 2026
      সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

      সুনামগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

      October 18, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d