এএম তোফাজ্জল হোসেন জুয়েল সিনিয়র স্টাফ রিপোর্টার খোকসা (কুষ্টিয়া থেকে), ১৪ জুন:
খোকসা উপজেলার মোড়াগাছা এলাকায় আজ সকাল সাড়ে ৯টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন প্রাণ হারান।
নিহত যুবকের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও জানা গেছে, তিনি কালুখালি থেকে মোটরসাইকেলে করে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাইকে আরও একজন আরোহী ছিলেন, যিনি দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ওপর উঠে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এই দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, রাস্তাটিতে বেপরোয়া গাড়ি চলাচল নিয়ন্ত্রণে না আনলে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতেই থাকবে।







