Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

গণভবন ফাইলস: কত মানুষ মরছে, সব খবরই পেতেন শেখ হাসিনা

admin by admin
August 5, 2026
in জাতীয়, বাংলাদেশ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
গণভবন ফাইলস: কত মানুষ মরছে, সব খবরই পেতেন শেখ হাসিনা
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলার সময় সারা দেশে ঠিক কত মানুষ নিহত হচ্ছিলেন, তার সব খবরই পেতেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এত প্রাণহানির খবর জানার পরও তিনি নমনীয় হননি, বরং আন্দোলন দমনে আরও কঠোর অবস্থান নেয় সরকার।

গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের আগে সেখানকার ধ্বংসস্তূপ থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়। এসব নথি থেকে স্পষ্ট বোঝা যায়, শেখ হাসিনা মাঠপর্যায় থেকে সরাসরি প্রতিবেদন পাচ্ছিলেন।

জাদুঘরের জন্য গণভবন প্রাঙ্গণ থেকে উদ্ধার হওয়া এসব নথি ও অন্যান্য সামগ্রী সংগ্রহ এবং তালিকাভুক্ত করার কাজে যুক্ত একটি সূত্রের কাছ থেকে নথির কিছু অনুলিপি সংগ্রহ করেছে দ্য ডেইলি স্টার।

হাসিনার তৎকালীন সরকারি বাসভবন থেকে উদ্ধার হওয়া এসব নথির মধ্যে সহিংসতার প্রথম সপ্তাহে নিহত ব্যক্তিদের একটি বিস্তারিত তালিকাও ছিল। ওই প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘১৬-২২ জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত সারা দেশে সহিংসতায় মৃত্যুর সারসংক্ষেপ’।

নথিতে কারও সই না থাকলেও তথ্য সংগ্রহের ধরন থেকে বোঝা যায়, সেগুলো বিভিন্ন থানা থেকে সংগ্রহ করা হয়েছিল।

ওই প্রতিবেদনে ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত সারা দেশে ১৩৬ জন নিহত হওয়ার তথ্য উল্লেখ করা হয়। ওই একই সময়ে দ্য ডেইলি স্টারের হিসাবে নিহতের সংখ্যা ছিল ১৪৬। অর্থাৎ, শেখ হাসিনার কাছে যাওয়া ওই প্রতিবেদনের হিসাবের সঙ্গে ডেইলি স্টারের হিসাবের সামঞ্জস্য রয়েছে।

শেখ হাসিনার কাছে যাওয়া ওই প্রতিবেদনে প্রতিটি ঘটনার বিস্তারিত তথ্য ছিল। সেখানে নিহত ব্যক্তিদের শুধু রাজনৈতিক পরিচয়ই নয়, তাদের পরিবারের রাজনৈতিক পরিচয়ও উল্লেখ ছিল। নিহত ব্যক্তি শুধু সমর্থক ছিলেন, নাকি কোনো দলের সক্রিয় নেতা বা কর্মী, তা-ও আলাদাভাবে উল্লেখ করা হয়। এ ছাড়া সংশ্লিষ্ট থানার মামলার নম্বর এবং কোন ব্যক্তি কোথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সেটাও নির্দিষ্ট করে লেখা ছিল।

এত বিপুল প্রাণহানির তালিকা পাওয়ার পরও তৎকালীন সরকার সংযত না হয়ে উল্টো আরও কঠোর অবস্থান নেয়।

২২ জুলাই নিজ কার্যালয়ে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা বলেছিলেন, ‘জামায়াত-শিবির পেছনে থেকে সারা দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে। বিএনপি তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছে। এবার কাউকে সহজে ছাড় দেওয়া হবে না।’

এরপর প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থানে অন্তত ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

উদ্ধার হওয়া নথি থেকে আরও জানা যায়, গণভবনে বসেই হাসিনা নজরদারি প্রতিবেদনের মাধ্যমে আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। আন্দোলনের সময় ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে মোবাইল ফোন ব্যবহারকারীর ঘনত্বের তাৎক্ষণিক তথ্য তার কাছে পৌঁছাত।

এমনই একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় নাশকতার সময় আশপাশের এলাকায় মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা।’

এই প্রতিবেদনে ১৮ ও ১৯ জুলাইয়ের মধ্যে রামপুরার বিটিভি ভবন, বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মিরপুর-১৪ বিআরটিএ কমপ্লেক্স, নরসিংদী জেলা কারাগার, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং বনানীর সেতু ভবনের আশপাশে কত মানুষ জড়ো হয়েছিল, তার সুনির্দিষ্ট হিসাব দেওয়া হয়।

গণভবন প্রাঙ্গণ থেকে উদ্ধার হওয়া আরেকটি নথিতে দেখা যায়, সহিংসতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিদেশে যেসব তথ্য যাচ্ছে সেগুলোও সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছিল সরকার।

সেখানে সুপারিশ করা হয়, তৎকালীন টেলিযোগাযোগ অধিদপ্তরের অধীন থাকা সাইবার থ্রেট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (সাইবার হুমকি শনাক্ত ও মোকাবিলা) ব্যবস্থাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) স্থানান্তর করা হোক। এর মাধ্যমে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে ও আইএসপি পর্যায়ে যেকোনো কনটেন্ট ব্লক বা বন্ধ করে দেওয়া যাবে। নথিতে এ-ও উল্লেখ করা হয়, এনটিএমসির কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং ব্যবস্থা ঠিকভাবেই কাজ করছে।

ইন্টারনেট বন্ধ থাকার পরও কীভাবে তথ্যপ্রবাহ ঠেকানো যায়, সেই পরিকল্পনাও ছিল প্রতিবেদনে। সেখানে সুপারিশ করা হয়, ‘বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ভারতীয় মোবাইল নেটওয়ার্ক শক্তিশালী হওয়ায় দুষ্কৃতকারীরা (বিএনপি, জামায়াত) ভারতীয় নেটওয়ার্ক ব্যবহার করে বিদেশে সংবেদনশীল তথ্য পাঠাচ্ছে। তাই সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মোবাইল টাওয়ারের সিগন্যালের শক্তি কমাতে বিটিআরসির (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।’

প্রতিবেদনে আরও বলা হয়, ‘স্যাটেলাইট ফোনের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা গেছে। বিশেষ করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য বিদেশে পাঠাতে স্যাটেলাইট ফোন ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব স্যাটেলাইট ফোনের অধিকাংশই অনুমোদনহীন। এ পরিস্থিতিতে স্যাটেলাইট ফোনের ব্যবহার স্থগিত করা যেতে পারে।’

এতে আরও বলা হয়, ‘মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিএনপি ও জামায়াতের কর্মীরা বিভিন্ন এয়ারলাইনসের আন্তর্জাতিক যাত্রীদের মাধ্যমে ফ্ল্যাশ ড্রাইভ, মেমোরি কার্ডের মতো বহনযোগ্য ডিভাইসে বর্তমান পরিস্থিতির ছবি, ভিডিও ও লিখিত প্রতিবেদন বিদেশে পাচার করছে।’

প্রতিবেদনে ছাত্রনেতা আরিফুল ইসলাম আদীবকে (বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক) বিবিসি, এএফপি, আল-জাজিরা ও ‘বিতর্কিত গণমাধ্যম’ নেত্র নিউজের সঙ্গে তথ্য সমন্বয়ের মূল ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভের’ অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর সূত্র ধরে সুপারিশ করা হয়, ‘এ ধরনের ক্ষেত্রে বাংলাদেশেও তাৎক্ষণিক শাস্তির বিধান চালু করা যেতে পারে।’

এ ছাড়া বিভিন্ন এলাকার বাসিন্দাদের হালনাগাদ ভাড়াটিয়া তথ্য সংরক্ষণের মাধ্যমে তাদের ওপর নজরদারি বাড়ানোরও সুপারিশ করা হয় ওই নথিতে।

এতে বলা হয়, ‘প্রতিটি ঘটনায় দেখা গেছে, ঘটনার ঠিক আগে উল্লেখিত এলাকাগুলোর আবাসিক ভবনগুলোয় বিপুলসংখ্যক বহিরাগত আশ্রয় নিয়েছিল। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি ওই এলাকায় বসবাসকারী স্থায়ী ও অস্থায়ী বাসিন্দাদের তথ্য সংরক্ষণ করলে এ ধরনের ঘটনা আগেই আঁচ করা সম্ভব হতে পারে।’

Views: 138

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
5

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
3

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

by admin
October 13, 2026
0
2

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের নির্ধারিত চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনার...

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট

by admin
October 13, 2026
0
2

নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে গড়ে ওঠা দেশের প্রথম অনগ্রিড সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকে...

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

by admin
October 13, 2026
0
2

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে...

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
8

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d