ভাতা খাওয়া ছাড়া কোনো কাজ নেই সংরক্ষিত নারী এমপিদের’- বলেছেন সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি আসিফা আশরাফী পাপিয়া। যেমন কাজ নেই, তেমনি নেই সুনির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি। ফলে অতীতে দেখা গেছে, রিডিং পড়তে গিয়ে দাঁত ভেঙে যায়, এমন অযোগ্যরাও সংরক্ষিত আসনে এমপি হয়ে সংসদে গিয়ে ট্রলের শিকার হয়েছেন। উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন হলেও বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক সূত্রে বা সম্পর্কের খাতিরে সংসদে জায়গা পান এই নারীরা, ফলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলেও ঠিকই ক্ষমতায়ন হয় সেই নেতাদের, যারা থাকেন মনোনয়ন দেওয়ার দায়িত্বে। কোন বিবেচনায় তাদের মনোনয়ন তার জন্য কোন জবাবদিহিতাও নেই দলগুলোর। যেমন তৃতীয় মাত্রা খ্যাত সাংবাদিক জিল্লুর রহমানের স্ত্রী ফাহমিদা হক হুট করে কেন হলেন বিএনপির সংরক্ষিত নারী এমপি- প্রশ্ন উঠলেও নেই উত্তর। ফলে আরো প্রশ্ন জাগে আওয়ামী লীগ আমলে সাংবাদিক মোজাম্মেল বাবুর স্ত্রী যেভাবে হয়েছেন সংরক্ষিত এমপি সেভাবেই কি হলেন জিল্লুর রহমানের স্ত্রী?
২৪-এর ‘গণঅভ্যুত্থান’-এর সূত্রপাত যে কোটাবিরোধী আন্দোলন, যেখানে অন্যান্য কোটার সঙ্গে বাতিল হয়েছে নারী কোটাও। সরকারি চাকরিতে নারী কোটা অপ্রয়োজনীয় হলে সংসদে তা এখনো প্রয়োজনীয় কেন?
*** প্রকাশিত মতামত লেখকের নিজস্ব ভাবনার প্রতিফলন। সম্পাদকীয় নীতির সঙ্গে লেখকের এই মতামতের অমিল থাকাটা স্বাভাবিক। এর দায় সম্পূর্ণই লেখকের।
Views: 168
Related