স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গণেশতলা গুলশান মার্কেট ব্যবসায়ী পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর বুধবার ৩ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের শপথ পাঠ করান নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাবেক আহবায়ক কমিটির আহবায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক। ১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সভাপতি পদে কবির লেদারের স্বত্ত্বাধিকারী মোঃ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি পদে প্রীতি গার্মেন্ট এর মোঃ শামীম, সহ-সভাপতি পদে এ্যাপলো গার্মেন্ট এর মোঃ রাসেল, সাধারন সম্পাদক পদে পূর্ণতা ফ্যাশনের মোঃ মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এটিটিউড এর মোঃ সাইফুর রহমান রনি, যুগ্ম সাধারন সম্পাদক পদে মা গার্মেন্টস এর মোঃ লিমন, সাংগঠনিক সম্পাদক খালিদ ফ্যাশনের মোঃ দেলোয়ার হোসেন দুলাল, অর্থ সম্পাদক দিনাজপুর এ্যাম্পরিয়ামের মোঃ মাসউদ হোসেন (পাভেল), দপ্তর সম্পাদক ইজি চয়েজ এর মোঃ ফারুক আজম, প্রচার সম্পাদক রিয়া ফ্যাশনের মোঃ রিপন মিয়া ও ইউনিক ফ্যাশনের মোঃ সুজন, কার্যকরী কমিটির সদস্য গুলশান টেইলার্স এর মোঃ ডোলার ও আল মদিনা গার্মেন্ট এর মোঃ শহিদুল ইসলমা। নব-নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশিদ বলেন, আমরা এই মার্কেটের ব্যবসায়ী ভাইদের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সেই সাথে এই মার্কেটে পণ্য কিনতে আসবেন তাদের সকল প্রচার সেবা প্রদান করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সভাপতির বক্তব্যে মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গণেশতলা গুলশান মার্কেটকে আমরা সুন্দর পরিবেশে ব্যবসায়ীদের স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করার পরিবেশ সৃষ্টি করতে চাই। তাদের যে কোন সমস্যা হলে এই কমিটির মাধ্যমে দ্রুত সকলে মিলে সমাধানের চেষ্টা করব। এব্যাপারে ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। শেষে এই কমিটির শুভ যাত্রাকে সামনে রেখে মিলাদ মাহফিল পরিচালনা করেন গুলশান মার্কেট জামে মসজিদের ইমাম মোঃ বায়জিদ হোসেন মিয়াজী। মার্কেটের ব্যবসায়ীরা নব-নির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট মার্কেট কমিটির সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে দিনাজপুরের বিরামপুর সফর করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল। ১৯ অক্টোবর সোমবার বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন টাটকপুর ঢিপি এলাকায় কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন-বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্ম-সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিক ও গনমাধ্যম কর্মীগন। ক্যাপশন : সম্ভাব্য স্থান পরিদর্শন করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মোঃ খায়রুল ইসলাম মন্ডল।








