ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান আজ ১৬ আগস্ট বুধবার এক যৌথ বিবৃতিতে জানান,বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি অবাধ,সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন এবং দেশীয় বোধ,বিশ্বাস ও সংস্কৃতির আলোকে জাতীয় শিক্ষাক্রম প্রণয়নের দাবিতে আগামীকাল ১৭ আগস্ট বিকাল ৩ টায়,বরিশাল সদরের টাউন হল চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের আয়োজনে ৩২ তম বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম,শায়খে চরমোনাই।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শরিফুল ইসলাম রিয়াদ।এছাড়াও আরো বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তারা আরো বলেন আমাদের দাবি একক কোন দাবি নয় এ দাবি সর্বস্তরের মানুষের দাবি।
তাই গনদাবি আদায়ের লক্ষ্যে উক্ত সমাবেশে বরিশালের সকল সচেতন ছাত্রসমাজ সাদরে আমন্ত্রিত।






