গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত মাছের আড়ত। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মথুরাপুর থানা এলাকার খটির বাজার এলাকায়।
জানা যায়, শনিবার গভীর রাতে মথুরাপুরের খটির বাজারের মর্ডান ফিস আড়তে লক্ষাধিক টাকার মাছ রেখে বাড়ি যান আড়তদার। পরে গভীর রাতে দাউ দাউ করে মাছের আড়তে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। পরে দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায় আড়তের মধ্যে থাকা লক্ষাধিক টাকার মাছ ও ক্ষতিগ্রস্থ হয় আরও ২ টি মাছের আড়ত।
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়া আড়তের মালিক জানান, শনিবার লক্ষাধিক টাকার মাছ ও নগদ ২ লক্ষ টাকা রেখে আড়ত বন্ধ রেখে বাড়ি যান। পরে গভীর রাতে স্থানীয়দের মারফত খবর পান তার আড়তে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনার খবর পেয়ে আড়তে গিয়ে দেখেন ততক্ষণে সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
আড়ত মালিক জানান, প্রায় ৪ লক্ষ টাকার মাছ ও নগদ ২ লক্ষ টাকা আড়তে ছিল। যা পুরোপুরি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের আরও দুটি আড়ত। দমকলের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়, শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে মাছের আড়তে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।






