Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আলোচিত নিউজ/ছবি

গরিব মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে মমতা

admin by admin
April 14, 2023
in আলোচিত নিউজ/ছবি, বিশেষ সংবাদ, বিশ্ব, ভারত/কলিকাতা
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
30
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতের লোকসভায় এখন পর্যন্ত সাতবার এমপি নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারেরও একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। এর বাইরে এ পর্যন্ত তিনবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মমতা। এ অবস্থায় থাকার পরও তিনি গরিব মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

সম্প্রতি ভারতের ৩০ জন মুখ্যমন্ত্রীর সম্পদের তালিকায় প্রকাশ হয়েছে। সেই তালিকায় মমতা ব্যানার্জীই একমাত্র নাম যিনি কোটিপতি নন। তার ঘোষিত সম্পত্তির মূল্য মাত্র ১৫ লক্ষ টাকা। আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী, অন্ধ্র প্রদেশের জগনমোহন রেড্ডির সম্পত্তি ৫১০ কোটি টাকা। ভারতের নির্বাচন প্রক্রিয়ার ওপর নজর রাখে এমন একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রাইটস এডিআর এই তথ্য প্রকাশ করেছে।

তারা অবশ্য নিজস্ব অনুসন্ধান চালিয়ে এই তথ্য যোগাড় করে নি। সংগঠনটি বলছে ভারতের নির্বাচন কমিশনের কাছে ভোটে প্রার্থী হওয়ার সময়ে যে হলফনামা দিয়ে নিজের সম্পত্তির কথা জানাতে হয়, সেখান থেকে তথ্য নিয়ে এই তালিকা সংকলন করেছে তারা।

কোন মুখ্যমন্ত্রীর কত সম্পত্তি?

তালিকায় সবার ওপরে রয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী, আর দ্বিতীয় স্থানে আছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তার সম্পত্তি ১৬৩ কোটি টাকার। এরপরেই অবশ্য অনেকটা দূরে তৃতীয় স্থানে আছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তার সম্পত্তি ৬৩ কোটি টাকার।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ১৭ কোটি আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার রয়েছে ১৩ কোটি টাকার সম্পত্তি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল, বিহারের নীতিশ কুমারের সম্পত্তির পরিমাণ তিন কোটি টাকা করে। আবার কেরালার বামপন্থী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সম্পত্তি এক কোটি।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এ বিষয়ে বলেছেন, কখনও কখনও সর্বভারতীয় কোনো তালিকায় সবচেয়ে নীচে থাকতে পারাটা গর্বের বিষয়।

তার কথায়, মমতা ব্যানার্জী তিনবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, সাতবার সংসদ সদস্য হয়েছেন আর তিনবার মুখ্যমন্ত্রী। তিনি তো মুখ্যমন্ত্রী হিসেবে বেতন নেন না, সবটাই চলে যায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে। আবার কেন্দ্রীয় মন্ত্রীর বেতন বা সংসদ সদস্যের বেতন ও প্রাক্তন সংসদ সদস্যের পেনশন – এগুলো যোগ করলেই তো কয়েক কোটি টাকা হয়ে যায়। কিন্তু তিনি এখনও টিনের চালের বাড়িতেই থাকেন। তার গ্রাসাচ্ছাদন চলে তার বই বিক্রির রয়্যালটি থেকে। যদিও মমতা ব্যানার্জীর নাম ধনবান মুখ্যমন্ত্রীদের তালিকার একেবারে নীচে থাকা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

দলটির অন্যতম রাজ্য মুখপাত্র কেয়া ঘোষ বলেন, উনি নিজেই বলেছেন যে ছবি বিক্রি, গান লেখা বা বইয়ের রয়্যালটি থেকে তার খরচ চলে। তা সেই হিসাবগুলো কোথায় গেল? তার মাপের একজন নেত্রীর এই সম্পত্তি সত্যিই হাস্যকর। নিজেকে এতটাই সৎ আর সহজ সরল দেখানোর পেছনে অন্য কোনো কারণ নেই তো?

তিনি বলেন, সংবাদপত্রেই তো বেরিয়েছিল যে কালীঘাট অঞ্চলে তার পরিবারের নামেই ৩৫টা জমি আছে। আবার তার ভ্রাতৃবধূ কিছুদিন আগেই কলকাতা পৌরসভায় নির্বাচিত হয়েছেন, তার সম্পত্তিই তো পাঁচ কোটি টাকা। তার পরিবারের সদস্যদের যে ঠাটবাট, তারা বিদেশে চিকিৎসা করাতে যান, এগুলোর হিসাবও বের হোক তাহলে।

কেন মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকা? এডিআর বলছে তারা নানা সময়ে জনপ্রতিনিধিদের আয় সংক্রান্ত তালিকা প্রকাশ করে থাকে। বিশেষত নির্বাচনের আগে নিয়মিতই তারা প্রার্থীদের আয় সংক্রান্ত তথ্য জনসমক্ষে নিয়ে আসে।

এডিআরের পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেটর উজ্জয়িনী হালিম বলেন, সাধারণ মানুষ প্রার্থীদের বা বিধায়ক, সংসদ সদস্যদের আয় আর সম্পত্তির হিসাব জানতে পারলে তাদের ভোটদানের সময়ে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। এজন্যই আমরা এধরনের তালিকা প্রকাশ করি। রাজনৈতিক নেতা-নেত্রীদের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাতে তারা তথ্য দিয়ে বিশ্লেষণ করতে পারেন।

নেতা-নেত্রীদের সম্পদ বা আয় কি সত্যিই সাধারণ মানুষ বা ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলে? এই প্রশ্নের জবাবে অবশ্য তিনি বলেন, সেটা বোঝা কঠিন যেকোনো ভোটার যাকে ভোট দিচ্ছেন, সেই সিদ্ধান্ত তিনি কীসের ওপরে ভিত্তি করে নিয়েছেন। তবে ‘মানি পাওয়ার’ আর ‘মাসল পাওয়ার’ যে রাজনীতিতে বাড়ছে, সেটা তো দেখাই যাচ্ছে। এরমধ্যে আমাদের কাজ সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলা।

মমতা ব্যানার্জীর সততায় কি কালির দাগ লাগছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ব্যক্তিগত সততা একটা সময় প্রশ্নাতীত ছিল, যেমন ছিল তার টিনের চালের বাড়িতে থাকা, সাধারণ সুতির শাড়ি আর হাওয়াই চটি পায়ে দেওয়ার মতো অভ্যাস।

কিন্তু বিরোধীরা বলেন, তার সেই ইমেজে কালির দাগ লেগেছে বেশ কয়েক বছর ধরেই।

তার দলের বেশ কয়েকজন নেতা সারদা চিট ফান্ড মামলায় গ্রেফতার হয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য, রাজ্য তৃণমূল কংগ্রেসের বর্তমান মুখপাত্র কুণাল ঘোষও।

সারদার মালিক সুদীপ্ত সেনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা-নেত্রীর ঘনিষ্ঠতার কথাও সামনে এসেছিল।

আবার ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ‘নারদ’ নামে একটি অনলাইন পত্রিকার স্টিং অপারেশনে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী, বর্তমান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নগদ টাকা নিতে। মি. অধিকারী যদিও এখন বিজেপির হয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। ওইসব ঘটনার প্রভাব ভোটের যন্ত্রে দেখা যায় নি। বিশ্লেষকদের মতে তার কারণ ছিল মমতা ব্যানার্জীর সততা নিয়ে কোনো সন্দেহ মানুষের মনে ওঠেনি। কিন্তু, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মমতা ব্যানার্জীর মন্ত্রীসভার দুনম্বর সদস্য, যিনি আবার দলের মহাসচিব ছিলেন, সেই পার্থ চ্যাটার্জী যখন গ্রেফতার হলেন, আর তার ঘনিষ্ঠ এক অভিনেত্রীর ফ্ল্যাট থেকে নগদে প্রায় ৪০ কোটি টাকা উদ্ধার হল, সেটা মানুষের মনে একটা সন্দেহ তৈরি করে দেয়। মি. চ্যাটার্জীর পরে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, শিক্ষা পর্ষদগুলির প্রধানসহ অনেকে গ্রেফতার হয়েছেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলির হাতে।

রাস্তাঘাটে, চায়ের দোকানে নিয়মিতই শুনতে পাওয়া যায় এরকম মন্তব্য যে এতবড় নেতারা গ্রেফতার হচ্ছেন দীর্ঘদিন ধরে রাজ্যব্যপী নেটওয়ার্ক চালিয়ে আর মুখ্যমন্ত্রী তাদের দুর্নীতির সম্বন্ধে কিছুই জানতেন না?

এধরনের মন্তব্য আগে খুব একটা শোনা যেত না।

তবে তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন, একটা দলে যে সবাই সৎ হবে, এটা তো আশা করা যায় না। কিন্তু এটাও দেখতে হবে, দুর্নীতির প্রশ্নে মমতা ব্যানার্জী কিন্তু জিরো টলারেন্স নীতি নিয়ে চলেন। খুবই বড় একজন নেতা গ্রেফতার হয়েছেন, তাকে কিন্তু দল আর মন্ত্রীসভা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

Post Views: 367

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

by admin
October 12, 2026
0
4

  সাভার প্রতিনিধি: ওয়ারিশ সূত্রে পাওয়া জমির অধিকার বুঝে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মো. সাইদুর রহমান সাওন। কিন্তু বারবার...

ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত

by admin
October 12, 2026
0
17

আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন যাওয়ার পথে একটি নৌকাডুবিতে ১৫ শিশুসহ অন্তত ১৩৯ জন নিহত এবং ৮৪ জন নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের...

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

by admin
October 12, 2026
0
32

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত...

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান:

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান:

by admin
October 12, 2026
0
6

আবু নাঈম রিপন:নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ১০ইং অক্টোবর শনিবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাসী...

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সাজেক পর্যটন কেন্দ্র

by admin
October 12, 2026
0
45

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। সাজেক-দীঘিনালা সড়কে স্থানীয়...

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে স্টোররুম থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

by admin
October 12, 2026
0
25

  মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরের আরামবাগ এলাকার বায়তুশ শরফ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন October 12, 2026
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল October 12, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 12, 2026
  • মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন October 12, 2026
  • চৌদ্দগ্রামের করপাটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততার চর্চায় ‘সততা স্টোর’ উদ্বোধন October 12, 2026
  • সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন October 12, 2026
  • যশোর রেলগেটে মাদক সম্রাজ্ঞী লাইলীর নেতৃত্বে শত জনের রমরমা মাদক সিন্ডিকেট October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সাঈদ তারেক-সাথে চা-চক্রের আড্ডা October 12, 2026
  • সিনিয়র সাংবাদিক সুমি খানকে নিয়ে সাপ্তাহিক জাগো প্রহরীতে আড্ডা October 12, 2026
  • সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা October 12, 2026
  • এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট নওশাদ সহ মোট চারজন এয়ার্পোরর্ট ম্যাজিস্ট্রেট এয়ারপোর্টকে নতুন ভাবে সাজানোর চেষ্টা October 12, 2026
  • ইয়েমেন যাওয়ার পথে নৌকাডুবে শিশুসহ ১৩৯ অভিবাসী নিহত October 12, 2026
  • ওমরাহ করতে গিয়ে প্রাণ হারালেন নাসরুল্লাহ October 12, 2026
  • সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে October 12, 2026
  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী October 12, 2026
  • হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে: আদালতে পলক October 12, 2026
  • দলীয় এমপিদের কঠোর নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী October 12, 2026
  • ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে বৈঠক আজ October 12, 2026
  • সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮ October 12, 2026
  • সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র বাবার ৮ম মৃত্যুবার্ষিকী October 12, 2026
  • সুনামগঞ্জের ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 12, 2026
  • সুনামগঞ্জের এরালিয়া গ্রামে এক বৃদ্ধ কে কুপিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই October 12, 2026
  • সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান October 12, 2026
  • এক পা হারিয়ে থমকে গেছে নন্দীগ্রামের কুমার অজিত পালের জীবন, ভাঙা ঘরে অনাহারে কাটছে পরিবার October 12, 2026
  • মাদ্রাসায় পড়াশোনা শেষে ছাদের ওপর মিশ্র খামার, স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মাহমুদুল্লাহ October 12, 2026
  • গোয়াইনঘাটে যুবককে কুপিয়ে হত্যা, গুরুতর আহত আরও একজন October 12, 2026
  • ঝালকাঠিতে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক -২ October 12, 2026
  • সুনামগঞ্জ জেলার ৪৪৪ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তার মাঠে পুলিশ October 12, 2026
  • মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবিতে মানববন্ধন October 12, 2026
  • রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। October 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন

      সারা বাংলাদেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে উখিয়ায় ফ্যামিলি কার্ড তথ্যসংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স সম্পন্ন

      October 12, 2026
      প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

      প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি এড. তৌহিদুর রহমানের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

      October 12, 2026
      তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি

      তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি

      October 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d