রংপুর ব্যুরো: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। আজ ১৬ মে শনিবার সকাল ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর গণমাধ্যম বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত পৌনে ২টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ক্যা¤েপর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে রাইগ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে মিন্টু মিয়া নামে এক যুবকের মোটরসাইকেল তল্লাশি করা হয়। এসময় ৫৬৫ পিস ইয়াবাসহ তাঁকে গ্রেফতার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল, দুটি স্মার্টফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামি এবং জব্দ করা আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








