রংপুর বিভাগীয় প্রতিনিধি:গাইবান্ধায় বজ্রপাতে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আজ ২৬ এপ্রিল রবিবার দুপুরে গাইবান্ধার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় পৃথক পৃথক বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা গ্রামে সুজা চৌধুরীর পুত্র শিশু ফুয়াদ ও মুজাহিদের পুত্র শিশু রাফি। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই। সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ার মিজানুর রহমান এবং ফুলছড়ি উপজেলার বুলবুলির চরে আলী আকবর। সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান মÐল বলেন, রবিবার দুপুরে দক্ষিণ ধোপাডাংডা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সুজা চৌধুরীর বাড়ির বারান্দায় খেলা করছিল সুজা চৌধুরীর শিশু পুত্র ফুয়াদ ও মুজাহিদের শিশুসন্তান রাফি। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে বারান্দায় অবস্থানরত ফুয়াদ ও তার চাচাতো ভাই রাফি গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধোপাডাংগায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। সাদুল্লাপুর উপজেলার কামারপাড়ায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয় মিজানুর রহমান নামে এক যুবক। তাকে গাইবান্ধা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুলবুলির চরের কৃষক আলী আকবর নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








