রংপুর বিভাগীয় প্রতিনিধি: খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ ৭১ বস্তা অ্যামোনিয়াম বাই কার্বনেট সাল্টু জব্দ করেছে গাইবান্ধা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত ২৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের ডিবি রোডের জামাই স্টোর নামে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে এসব রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনে ৫ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামাই স্টোর নামে ওই মুদি দোকানের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এসময় গোডাউন থেকে ২৫ কেজি ওজনের ৭১ বস্তা খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ সাল্টু জব্দ করা হয়। তিনি বলেন, এসব নিষিদ্ধ রাসায়নিক সাল্টু সিঙ্গারা, কেক, বিস্কুট ও সামুচাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরিতে ব্যবহার হয়ে আসছিল। যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. মিলন মিয়া, বাজার পরিদর্শক মো. শাহ মোয়াজ্জেম হোসেন। পরে জব্দ করা ৭১ বস্তা ক্ষতিকর অ্যামোনিয়াম বাই কার্বনেট বিনষ্ট করা হয়।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








