রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা সেনা ক্যা¤েপর উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কয়েছে। আজ ৬ জানুয়ারি সোমবার দুপুরে গাইবান্ধা সেনা ক্যা¤েপর তত্ত্বাবধানে জেলার পলাশবাড়ি উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া সরকারি প্রাথমিক মাঠে শতাধিক শীতার্তদের মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সেনা ক্যা¤েপর ক্যা¤প কমান্ডার মেজর রোকনউজ্জামান জয়, লেফটেন্যান্ট রিজভী আহমেদসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।
সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার...







