বায়েজীদ, পলাশবাড়ী ,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মালিবাড়ি ইউনিয়নের নাপিতের পাড়া থেকে এক
মহিলাসহ কথিত জ্বীনের বাদশাহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। ২ জুন
বৃহস্পতিবার গাইবান্ধার মালিবাড়ি ইউনিয়নের নাপিতের পাড়া থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো, মাহিদুল ইসলাম, আলমগীর হোসেন, রায়হান কবির ও আরিফা বেগম।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো তারা। বিভিন্নভাবে জ্বীনের
গল্প শুনিয়ে তারা সাধারণ মানুষকে স্বর্ণের পুতুল ও গুপ্তধন পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে টাকা পয়সা
হাতিয়ে নিতো।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে
মামলার প্রস্তুতি চলছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








