গাইবান্ধা জেলা প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা ১৭ মার্চ বৃহ¯পতিবার গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী মেলা উপলক্ষে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী স্টল, প্রামান্য চলচিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে বৃহ¯পতিবার বিকালে জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সাদেকুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামস-উল আলম হীরু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা প্রমুখ। পরে মুক্তিযুদ্ধভিত্তিক ও উন্নয়ন বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলায় ডিজিটাল পদ্ধতির বিষয়ে ৮০টি স্টল রয়েছে।
মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ
রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস জামেয়া মোহাম্মদীয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা, বাইতুল মামুর জামে মসজিদের স¤পত্তি নিয়ে...








