গাইবান্ধা জেলা প্রতিনিধি: স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পৌর পার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পু®পামাল্য অর্পণ করেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পৌর মেয়র মো. মতলুবর রহমান, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পরে পৌর শহীদ মিনার চত্ত্বরে শত ক্ষুদে মুজিবের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং শত পাউন্ডের কেক কাটা হয়। সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্র ফকরুল আলমের সভাপতিত্বে শিশুদের অংশগ্রহণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রদান ও রক্তদান কর্মসূচী পালন করা হয়। এছাড়াও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সকল মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দিও, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন ও উন্নতমানের খাবার পরিবেশন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। শত ক্ষুদে মুজিবের অংশগ্রহণে শত পাউন্ডের কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, পৌর মেয়র মো. মতলুবর রহমান এবং ক্ষুদে মুজিবরা। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারি ৪৩ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়। বিকালে মহিলা অধিদপ্তরের উদ্যোগে মহিলাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পৌর পার্কে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক
চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







