গাইবান্ধা জেলা প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির তালিকায় পিছিয়ে নেই সবজির বাজার। রমজান মাসে আগুনে ঘি ঢালার মতো অবস্থা, বেড়েছে দুধ-ডিম, সবজিসহ সব পণ্যের দাম। বিপাকে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষ। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্স নামে স্বেচ্ছাসেবী একটি সংগঠন। তারা নি¤œ আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করছে। পলাশবাড়ী উপজেলার সর্ববৃহৎ কালিবাড়ী হাটের তিনটি স্থানে বসানো হয়েছে সবজি দান বক্স। সেখানে লেখা রয়েছে, যাদের সার্মথ্য আছে তারা দান বক্সে সবজি রাখবেন। আর যাদের সবজি কেনার টাকা নেই তারা দান বক্স থেকে সবজি নিতে পারবেন। ফলে অনেকে এসে দান বক্সে সবজি রাখছেন আবার অনেকে সেখান থেকে বিনামূল্যে সবজি নিয়ে যাচ্ছেন। পলাশবাড়ী স্বেচ্ছা ব্লাড ফাইটার্সের পরিচালক আব্দুস সালাম মাসুদ বলেন, যদিও আমাদের মূল লক্ষ্য রক্ত সংগ্রহ করে যাদের জরুরি রক্তের প্রয়োজন, তাদের পাশে দাঁড়ানো। কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষগুলো কোণঠাসা হয়ে পড়েছে। রমজান মাসে তারা আরও প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। এছাড়াও রমজান উপলক্ষে স্থানীয় সরকারি খাদ্যগুদাম মসজিদে মাসব্যাপী ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। যাতে এলাকার নারী-পুরুষের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। আয়োজকদের উদ্দেশ্য সফল করতে তাদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করা হবে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








