গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারীর বিরুদ্ধে উৎকোচ চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর কারিগরি এসএসসি ভোকেশনাল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী মো. খালেদ হোসেন স্বাক্ষরিত স্বারক নম্বর:- ৫৭.১৭.০০০০.৪০৩.৩৫.০০১.২২.১০১৭/৫০৫০ এর মাধ্যমে এডহক কমিটি গঠনে জন্য অনুমতি পান। প্রধান শিক্ষক শরিফুল ইসলাম এডহক কমিটি গঠনে জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিভাবক সদস্য চাহিয়া পত্র দাখিল করিলে, সাটিফিকেট সহকারী গোলাম কিবরিয়া ১ লক্ষ টাকা উৎকোচ দাবি করেন। দাবিকৃত টাকা দিতে না পারায় বিভিন্ন অজুহাতে এডহক কমিটির অভিভাবক সদস্য মনোনয়ন না দেয়ায় কমিটি গঠনে জটিলতা দেখা দিয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম গত ২৪ মার্চ গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট একটি অভিযোগ দায়ের করেছে। গোলাম কিবরিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি উৎকোচ দাবির বিষয়টি অস্বীকার করেন।
সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন
সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে গরীব...






