গাজীপুর: মেট্রোপলিটনের কাশিমপুর থানায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও এ মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে কাশিমপুর থানা পুলিশ সূত্রে এ তথ্য যায়। ওই সূত্রে আরও জানাগেছে,হত্যা মামলাটি দায়ের করেছেন মহানগরীর কাশিমপুরের লতিফপুর এলাকার আমিনুলের বাড়ির ভাড়াটিয়া মো.সোহেল রানা।এতে মামলার এজাহারে বাদী উল্লেখ করেছে তিনি পেশায় একটি কোম্পানির সেলসম্যান হিসেবে চাকরি করেন। তার কোম্পানির পণ্য দোকানে সরবরাহ করার জন্য গত ৪ আগস্ট বিকাল চারটার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ডে রাস্তার উপর অবস্থান করছিলেন।এ সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও জনতারা বিভিন্ন স্লোগান দিয়ে সেখানে অবস্থান করছিলেন।
এ সময়ে আন্দোলনরত ছাত্র জনার উপর প্রধান আসামি মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জন আওয়ামী সন্ত্রাসী আন্দোলনকারী ছাত্র জনতার উপর আক্রমণ করে।
আক্রমণ চলাকালীন সময়ের এক পর্যায়ে একটি গুলি তার ডান পায়ে হাঁটুর নিচে লেগে গুলি বের হয়ে চলে যায়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান রয়েছে।






