আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ হলরুমে শনিবার ২০২৩-২০২৪ইং অর্থ বছরের ১ কোটি ১০লক্ষ ৩২হাজার ৬শত ১০টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্ত্বে বাজেট ঘোষণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার। ইউপি সদস্য মাহমুদ্দুন ন্নবী অটলের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, নাড়ুয়ামালা ইউপি সচিব আনোয়ারুল হক, ইউপি সদস্য রাকিবুল হাসান রকি, ইকবাল হাসান সবুজ, হৃদয় হাসান গোলজার, আলফাজুর শাহ, মোজাম মিয়া, ফরিদ উদ্দিন রঞ্জু, শহিদুল ইসলাম, সুরাইয়া আক্তার, দুলালী বেগম, আনু বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী খান, সাধারণ সম্পাদক শাহানুর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল এই বাজেট ঘোষণা করেন।
তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
আলিফ হোসেন,তানোরঃ সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১২অক্টোবর)...








