আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গতকাল বুধবার বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামেশ্বরপুর হাটে ফিটা কেটে মোটর সাইকেল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন করেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব মন্ডল। রামেশ্বরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাব মন্ডল(মোটর সাইকেল মার্কা)। জাফর ইকবাল মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন আমিনুল ইসলাম,আবু বক্কর সিদ্দিক, গোলাম রব্বানী, খাজা নাজিমুদ্দিন, আমজল হোসেন, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম মুক্তার, শাহীনুর রহমান শাহীন, রবিউল ইসলাম প্রমুখ।উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন দোয়া মোনাজাত করা হয়।
সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন
মানুষের অন্তর বড়ই বিচিত্র। আজ যে হৃদয় ঈমান, ইবাদত ও আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ—কালই তা কোনো প্রলোভন, প্রবৃত্তি, সংশয় কিংবা দুনিয়ার...




