আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী প্রেসক্লাব কার্যালয়ে মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গাবতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (তালা মার্কা)দেলোয়ার হোসেন দিলু। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রায়হান রানা, বর্তমান সহ-সভাপতি মুহাম্মাদ আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আমিনুল আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল, বর্তমান দপ্তর সম্পাদক বিপ্লব রহমান, কার্যনির্বাহী সদস্য সামিউল ইসলাম শামীম, তোহাব রহমান, সাংবাদিক রিয়াজ আহমেদ ও রিপন মিয়া সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমূখ। প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দিলু গাবতলী পৌরসভাধীন ২নং ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামের ওবাইদুর হক ফটুর ছেলে। তিনি (দিলু) উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে গাবতলী উপজেলার সার্বিক উন্নয়ন ও অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে আপ্রাণ চেষ্টা করবেন বলে জানান। এছাড়াও তিনি, গাবতলী প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে যর্থাসাধ্য ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন।
আল-আমিন মন্ডল বিপ্লব
বগুড়া ।
সুযোগ পেলেই মহানবী (সা.) যে দোয়া বেশি পড়তেন
মানুষের অন্তর বড়ই বিচিত্র। আজ যে হৃদয় ঈমান, ইবাদত ও আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ—কালই তা কোনো প্রলোভন, প্রবৃত্তি, সংশয় কিংবা দুনিয়ার...




