Sunday, October 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home তথ্যপ্রযুএি

গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ

admin by admin
October 18, 2026
in তথ্যপ্রযুএি, রাজনীতি
Reading Time: 3 mins read
1 0
A A
0
গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
তারিখ: ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ অক্টোবর ২০২৬ ইং
ঢাকা: গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে অংশগ্রহণ এবং আত্মরক্ষার্থে ব্যক্তিগত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহনের ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খণ্ডিত ও বিভ্রান্তিকর সংবাদের বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।
আজ (১৮ অক্টোবর) এক বিবৃতিতে তিনি জানান, একটি স্পর্শকাতর ঘটনার মাত্র কয়েক সেকেন্ডের দৃশ্যকে কেন্দ্র করে প্রচারিত ভিডিও, ফটোকার্ড ও খণ্ডিত শিরোনাম সামগ্রিক প্রেক্ষাপটকে মূল্যায়ন করে না।
যার ফলে মাননীয় প্রতিমন্ত্রীর ভূমিকা ও উদ্দেশ্য সম্পর্কে জনমনে পরিকল্পিত বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
মাদক পরিস্থিতি ও পূর্ববর্তী দাপ্তরিক উদ্যোগ:
মাননীয় প্রতিমন্ত্রী ঢাকা-৬ আসনের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই গেন্ডারিয়ার ঘণ্টিঘর, মুন্সিটেক, করাতিটোলা ও তৎসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে স্থানীয় অধিবাসীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে আসছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই জনপদটি মাদক সিন্ডিকেটের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। গত জুন মাসে মাদক-সংক্রান্ত এক সহিংসতায় ৩ জন নিরীহ নাগরিক গুলিবিদ্ধ হওয়ার পর তিনি এলাকাটি সরজমিনে পরিদর্শন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একাধিক সমন্বয় সভা করেন।
জনবলসংকট দূরীকরণ এবং মাদকের আস্তানা সংলগ্ন স্থানে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য তিনি সংশ্লিষ্ট থানাকে আধাসরকারি পত্র (DO Letter) প্রদান করলেও তা এখনো বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি স্পষ্ট করেন, সর্বশেষ পুলিশ প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী—সাধারণ নাগরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অংশগ্রহণে একটি সমন্বিত সামাজিক প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবেই তিনি গতকাল উক্ত এলাকায় যান।
আত্মরক্ষার্থে অস্ত্র প্রদর্শনের সুনির্দিষ্ট কারণ:
ঘটনাস্থলে গমনাগমনের পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিজস্ব গোয়েন্দা সূত্রে মাননীয় প্রতিমন্ত্রীর নিরাপত্তাঝুঁকি এবং মাদক কারবারিদের পক্ষ থেকে ছাদ থেকে আকস্মিক গুলিবর্ষণের আশঙ্কার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
প্রতিমন্ত্রী বলেন, “কর্মসূচি চলাকালে একটি অস্থায়ী আস্তানার নিকট পৌঁছালে ৩০ থেকে ৩৫ জন আইনলঙ্ঘনকারী ব্যক্তি অতর্কিতে হইচই করে আমাদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে ধেয়ে আসে।
এমতাবস্থায় সুনির্দিষ্ট হামলার আশঙ্কা এবং জানমালের নিরাপত্তায় আমি এবং আমার সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অত্যন্ত স্বল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরি। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নস্যাৎ হওয়ার পরপরই অস্ত্রটি যথাস্থানে রাখা হয়। উক্ত আগ্নেয়াস্ত্রটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং এর প্রদর্শনী কেবলই আত্মরক্ষার স্বার্থে আইনি কাঠামোর মধ্যে সম্পন্ন হয়েছে।”
পুলিশের উপস্থিতিতে যৌথ অভিযান ও আইনি ব্যবস্থা:
ঘটনাস্থলে পৌঁছানোর অনতিবিলম্বে গেন্ডারিয়া থানা-পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে পুলিশের প্রত্যক্ষ উপস্থিতিতে ও সহায়তায় সন্দেহভাজন আস্তানাগুলোতে যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় ৪-৫টি অবৈধ ও অস্থায়ী মাদকের আস্তানা উচ্ছেদ করা হয়। আস্তানাগুলো থেকে হেরোইন বা হেরোইনজাতীয় মাদকদ্রব্য, বিদেশি মদ, মাদক সেবনের সরঞ্জাম, বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ এবং ছিনতাইকৃত মোবাইল ফোন জব্দ করা হয়।উক্ত অপরাধের সাথে হাতেনাতে জড়িত ৬ জন মাদক কারবারিকে আটক করে জব্দকৃত আলামতসহ গেন্ডারিয়া থানা-পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনা ও বস্তুনিষ্ঠতার আহ্বান:
মাননীয় প্রতিমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “দূর্ভাগ্যজনকভাবে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক ও দৈনিক কালবেলাসহ মুষ্টিমেয় কয়েকটি গণমাধ্যম অতিউৎসাহী হয়ে খণ্ডিত তথ্য ও ফটোকার্ডের মাধ্যমে অপতথ্য ও বিকৃত সংবাদ পরিবেশন করেছে।
বিকৃত, মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট এসব সংবাদ মূলত অভিযানের সাফল্য, পুলিশের ভূমিকা, মাদক ও অস্ত্র উদ্ধার এবং ৬ জন অপরাধী আটকের ইতিবাচক দিকটি সুপরিকল্পিতভাবে সম্পূর্ণ এড়িয়ে গেছে। এর মাধ্যমে তারা সরকার ও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা কেবল ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’—এই খণ্ডিত দৃশ্যটিকে চটকদার শিরোনামে প্রচার করেছে, যা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী।”মাননীয় প্রতিমন্ত্রী গণমাধ্যমসমূহকে যেকোনো সংবাদের সত্যতা যাচাইপূর্বক পূর্ণাঙ্গ প্রেক্ষাপটসহ তা প্রকাশের আহ্বান জানান।
মাদক নির্মূলে দৃঢ় প্রত্যয়:
মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “মাদকের আস্তানা সম্পূর্ণরূপে উপড়ে ফেলা এবং ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করা জনগণের নিকট আমার অন্যতম প্রধান অঙ্গীকার। একটি ঘটনাকে খণ্ডিত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচারের মাধ্যমে গড়ে ওঠা সামাজিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে না।” জনস্বার্থে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তা প্রেরক:
মাহফুজ কবির মুক্তা,
প্রেস কর্মকর্তা
ইশরাক হোসেন এমপি ও প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
#Ishraque_Hossain
#pressrelease

কম দেখুন
Views: 29

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে

প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে

by admin
October 18, 2026
0
7

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আসছেন । এই সফর ও জনসভা সফল...

বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন:

বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন:

by admin
October 18, 2026
0
127

অত্যন্ত ভুল পদক্ষেপ নিয়ে ফেললেন নেহা-বোরা,ঘোষণা করে বসলেন: 'তাদের এই আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশের জেন-জি'!!! মুশকিলটা হচ্ছে, বাংলাদেশের তথাকথিত 'জুলাই-আন্দোলনকে' যারা...

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি

by admin
October 18, 2026
0
6

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির...

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন

বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর ২০২৬-২০২৯ মেয়াদী কেন্দ্রীয় কমিটি অনুমোদন

by admin
October 18, 2026
0
13

চাঁনমোহন রবিদাস সভাপতি, শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ) প্রধান সমন্বয়কারী (মুখপাত্র), জুয়েল রবিদাস সাধারণ সম্পাদক এবং রনি রবিদাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বাংলাদেশের রবিদাস জনগোষ্ঠীর ভূমি, আর্থসামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক অধিকার, জীবনমানের উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)’-এর আগামী তিন বছর (২০২৬-২০২৯) মেয়াদের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের স্মারক নম্বর বিআরএফ/কেক/২০২৬ (৪২), তারিখ ১৬ অক্টোবর ২০২৬ অনুযায়ী কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এবং স্থায়ী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁনমোহন রবিদাস। প্রধান সমন্বয়কারী (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পালন করবেন শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ)। নির্বাহী সভাপতি মিলন রবিদাস, সিনিয়র সহসভাপতি রাজেশ রবিদাস, সহসভাপতি হিসেবে জীবন রবিদাস, সুশান্ত রবিদাস (শ্যামল) ও ইন্দ্রজিৎ রবিদাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুয়েল রবিদাস। কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, বিস্তৃত ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগ ও জেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত রবিদাস জনগোষ্ঠীর অধিকার, সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন: সংগঠনের নীতিনির্ধারণী পরামর্শ, অধিকারভিত্তিক আন্দোলন, গবেষণা, সামাজিক উন্নয়ন এবং সাংগঠনিক অগ্রগতিতে সহযোগিতার জন্য ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন রমেশ চন্দ্র ঘোষ, তরুণ কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ললিত রবিদাস, শ্রীকৃষ্ণ দাস, সীমা দত্ত, পাভেল পার্থ, অ্যাডভোকেট উৎপল বিশ্বাস, অ্যাডভোকেট প্রভাত টুডু, অ্যাডভোকেট বাবুল রবিদাস এবং গণন লাল। শিক্ষা, সাংবাদিকতা, আইন, মানবাধিকার, নারী অধিকার, পরিবেশ, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ততার মধ্য দিয়ে বিআরএফের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে বিষয়ভিত্তিক দায়িত্ব বণ্টন: নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সাংগঠনিক সম্পাদক হিসেবে রনি রবিদাস, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে লালচাঁন রবিদাস ও বিজয় রবিদাস এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে গৌতম রবিদাস, নিরঞ্জন রবিদাস, মিঠু রবিদাস, অঞ্জন রবিদাস, জহরলাল রবিদাস, রাজেন রবিদাস, সুশীল রবিদাস ও নান্টু রবিদাস। অর্থবিষয়ক সম্পাদক হিসেবে রিপন রবিদাস, দপ্তর সম্পাদক হিসেবে নিরঞ্জন রবিদাস এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রিপন রবিদাস দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ধর্ম, শিক্ষা, সাহিত্য, আইন ও বিচার, নারী, ছাত্র, যুব, শিশু, ক্রীড়া, সাংস্কৃতিক কার্যক্রম, তথ্য ও গবেষণা, আন্তর্জাতিক বিষয়, সমাজকল্যাণ, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ, সমবায়, ত্রাণ ও পুনর্বাসন, মানবাধিকার, গণসংযোগ, ভূমি ও গৃহায়ণ, আর্থসামাজিক উন্নয়ন, প্রবাসীকল্যাণ, জনগণনা, স্বেচ্ছাসেবা, শিল্প ও বাণিজ্য, গণশিক্ষা এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে। এসব পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন, জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিতকরণ, তথ্য সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি এবং অধিকার আদায়ের উদ্যোগ গ্রহণের সুযোগ তৈরি হবে। কেন্দ্রীয়  কার্যনির্বাহী পরিষদে বিভিন্ন এলাকার প্রতিনিধিদের পাশাপাশি ১১ জন কার্যনির্বাহী সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক যোগাযোগ জোরদার করার ক্ষেত্র তৈরি হয়েছে। স্থায়ী কমিটি গঠন: সংগঠনের ধারাবাহিকতা, সাংগঠনিক স্থিতিশীলতা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতার জন্য ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি চাঁনমোহন রবিদাস, প্রধান সমন্বয়কারী (মুখপাত্র) শিপন কুমার রবিদাস (প্রাণকৃষ্ণ), নির্বাহী সভাপতি মিলন রবিদাস, সিনিয়র সহসভাপতি রাজেশ রবিদাস, সহসভাপতি সুশান্ত রবিদাস (শ্যামল), সাধারণ সম্পাদক জুয়েল রবিদাস, সাংগঠনিক সম্পাদক রনি রবিদাস, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিঠু রবিদাস, অর্থবিষয়ক সম্পাদক রিপন রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন রবিদাস এবং নারী বিষয়ক সম্পাদক অরুণা রানী রবিদাস অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

by admin
October 18, 2026
0
16

দেশের তথ্য কমিশনের প্রধান নারী তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন...

সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

by admin
October 17, 2026
0
27

  সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার যাত্রায় আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে ব্র্যাক হেলথকেয়ার। এর অংশ হিসেবে ঢাকার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী October 18, 2026
  • রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা October 18, 2026
  • রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার October 18, 2026
  • * দেবী দুর্গার মহিমা ও নারীশক্তির বন্দনায় প্রকাশিত হলো ‘মহাদুর্গা’ October 18, 2026
  • রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার October 18, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন রাজশাহীতে October 18, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধসহ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা October 18, 2026
  • রামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায় সনাতনীদের পূজোর বস্ত্র বিতরন October 18, 2026
  • কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান October 18, 2026
  • গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর বিবৃতিঃ October 18, 2026
  • শ্রী শুভঙ্কর সরকার, সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি : October 18, 2026
  • শাহজালালে দেখা যাবে লাগেজের গতিবিধি, বসেছে সিসি ক্যামেরা ও মনিটর October 18, 2026
  • মন্ত্রিসভায় উঠছে আজ সচিবালয় যাচ্ছে আগারগাঁও, পরিবর্তন হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম October 18, 2026
  • সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী October 18, 2026
  • বাংলাদেশ থেকে ‘অনুপ্রাণিত’ হওয়া নেহা-বোরা যে কারণে ব্যার্থ হলেন: October 18, 2026
  • নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু October 18, 2026
  • গাইবান্ধায় ব্রীজের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার October 18, 2026
  • রংপুরে আবাসিক হোটেলে মাদকসহ দুই পুলিশ সদস্য আটক October 18, 2026
  • “চোখ বেঁচে থাক চোখের আলোয়” October 18, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে আন্তরিক ভাবে কাজ করতে হবে দিনাজপুরে মন্ত্রী ডাঃ জাহিদ October 18, 2026
  • বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে নতুন শাড়ি দিলেন বিএনপি নেতা আসাদ October 18, 2026
  • দিনাজপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সর্বস্তরের মানুষকে  সঙ্গে নিয়ে কাজ করতে চাই।। এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম October 18, 2026
  • পলাশবাড়ীতে পৈতৃক জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ October 18, 2026
  • বিতর্কিত কর্মকর্তাদের আত্তীকরণ না করে বাধ্যতামূলক অবসর ও নতুন নিয়োগের দাবি October 18, 2026
  • ডোমার ‎ভোগডাবুড়ী ইউনিয়নের ৮ পূজা মন্ডপে আর্থিক অনুদান ও টি শার্ট বিতরণ October 18, 2026
  • একটি রাষ্ট্রে সরকার, বিরোধী দল, গণমাধ্যম ও সাধারণ নাগরিক—সবারই প্রশ্ন করার অধিকার থাকা জরুরি – মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন।  October 18, 2026
  • ভ‚ষিরবন্দর শাখার উদ্বোধন অনুষ্ঠানে ডিভিশনাল ম্যানেজার October 18, 2026
  • মিরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত October 18, 2026
  • তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে: নুরুল আমিন এমপি October 18, 2026
  • মজিদপুরে ১ লাখ ৭১ হাজার টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া October 18, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

      মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

      October 18, 2026
      রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা

      রাণীশংকৈলে একের পর এক রহস্যজনক আগুন, আতঙ্কে রাত জেগে গ্রাম পাহারা

      October 18, 2026
      রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

      রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

      October 18, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d