Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশেষ সংবাদ

গেস্টরুম-গণরুম ও ছাত্ররাজনীতি নিয়ে সংসদে কড়া বক্তব্য হাসনাত আব্দুল্লাহর

admin by admin
April 26, 2026
in বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

শিক্ষা প্রতিষ্ঠানে আবারও গেস্টরুম-গণরুম কালচার ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ইতোমধ্যে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। আজ রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এসব বক্তব্য দেন। এ সময় সরকারবিরোধী বক্তব্য ও সমালোচনার জন্য নির্বাচনের পর থেকে এ পর্যন্ত ৯টি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে বলেও উল্লেখ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, আমরা খুব আশাহত হই, যখন এই সংসদ এত রক্ত, এত লড়াই, এত ত্যাগের পরে আজকে যখন এই সংসদটি গঠিত হয়েছে; কিন্তু এই সংসদ আবার আগের সাইকেল, দোষারোপের যে সাইকেল, একজন আরেকজনকে ট্যাগিংয়ের যে সাইকেল, মত দমনের নামে, বিরোধীদল দমনের নামে মামলার যে সাইকেল— আমরা আবার সেখানে চলে গিয়েছি।

ক্যাম্পাসগুলোতে আবারও অস্থিরতা এবং সারাদেশে ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, ক্যাম্পাসগুলো আনরেস্টের দিকে যাচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বিরোধী দল-মত দমনের জন্য মামলা করা হচ্ছে, প্রতিমন্ত্রীকে ফেসবুকে লেখার কারণে বাসা থেকে তুলে নিয়ে আসা হচ্ছে,  হুইপকে সমালোচনা করলে বাসা থেকে তুলে আনা হচ্ছে। আবার আমরা আগের সংস্কৃতিতে চলে যাচ্ছি। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে বিভিন্ন স্যাটায়ার, বিভিন্ন মকারিকে প্রমোট করছে, বিরোধী মতকে প্রমোট করছে, সেখানে এই সংসদ গঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত ৯টা ঘটনা ঘটেছে, যেখানে মত প্রকাশের জন্য বাসা থেকে তুলে নিয়ে আসা হয়েছে।

 

হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে ক্যাম্পাসগুলোতে আবার এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমি ২০২২ সালের অক্টোবরে ইউনিভার্সিটি থেকে এসেছি। আমাদের সময় গেস্টরুম-গণরুমের কালচার ছিল। আমাদের সময়ে একটা শিক্ষার্থী অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে যেত, আমরা সে সময়ে দেখেছি— ক্ষমতাসীন দল কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঁজি করে নিজেদের ক্ষমতাকাঠামোকে দীর্ঘমেয়াদি করার জন্য বাধ্যতামূলক রাজনীতি করাত। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে আবার গেস্টরুম-গণরুম কালচার চালু করার প্রয়াস শুরু হয়েছে। আবার সেখানে বাধ্যতামূলক রাজনীতির কালচার শুরু করা হচ্ছে।

Politics

রাজনীতিবিদদের সমালোচনা করে তিনি বলেন, আমরা দেখেছি, ক্ষমতাসীন যারা রয়েছে, তারা তাদের সন্তানদের বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করে মধ্যবিত্ত সন্তানরা, যাদের বাবারা কল-কারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিট্যান্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়— ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদের ব্যবহার করে ক্যারিয়ার ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য। নিজের সন্তানকে বিদেশে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যতকে নিয়ে ছিনিমিনি খেলে। আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই, বিশ্ববিদ্যালয় কেবলমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, পাঠচর্চা এবং একধরনের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি… এবং সেখানে গবেষণা হবে, সেখান থেকে বুদ্ধিজীবী এবং গবেষক আমরা জাতিকে উপহার দিতে পারব। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে বিশ্ববিদ্যালয়গুলো কেবলমাত্র নেতা উৎপাদন করার এক ধরনের বিশেষ সার্কেলে পরিণত হয়েছে।

 

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই। মত প্রকাশের স্বাধীনতা আগেও ছিল, আওয়ামী লীগের সময়েও ছিল। তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমরা এখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই নির্ভয়ে। ফেসবুকে আমরা ব্যাকস্পেস ব্যবহার করতে চাই না। কিন্তু আবার একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আবার একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।

এ সময় ‘সিলেক্টিভ প্রতিবাদ’ এর সমালোচনা করেন হাসনাত। বলেন, আমরা দেখলাম, সিলেক্টিভ এক ধরনের বিরোধিতার পরিবেশ তৈরি করা হচ্ছে। আমাদের সমাজের যারা গ্রহণযোগ্য, এক ধরনের পলিটিক্যালি এলিট শ্রেণির নারীদেরকে নিয়ে যখন সমালোচনা করা হয়, তখন সেটাকে নারীদের বিরুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যারা পলিটিক্যালি পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, গার্মেন্টসকর্মী রয়েছে,  যারা এই দেশের অর্থনীতির চাকাকে সচল করার জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছে, গ্রামগঞ্জের নারীরা-মায়েরা যারা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে— তাদেরকে যখন স্লাটশেইম করা হয়, গালি দেওয়া হয়, সেটাকে আমরা নারীবিরোধিতা হিসেবে আমলে নেই না। এই ধরনের সিলেক্টিভ নারীবিরোধিতা করি, এই ধরনের সিলেক্টিভ নারী সমালোচনা করার যে প্রবণতা রয়েছে, সে জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।

হতাশা প্রকাশ করে তিনি বলেন, ৩৬ জুলাই এই তরুণ প্রজন্মকে কী দিয়েছে? এই জুলাইতে যারা আহত হয়েছে, ১৭ বছরে যারা নির্যাতিত-নিপীড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করতে লজ্জা পাই। তাদেরকে মুখ দেখানোর জায়গা নাই। আমরা তাদের কিছুই দিতে পারি নাই। আমরা একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আপনাদের লড়াই ছিল, সামগ্রিক এই হাউজের লড়াই ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত এই সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হত, এই সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না যে এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিত।

 

তিনি বলেন, মানবাধিকার কমিশনকে ল্যাপস করা হয়েছে। বারবার করে বলা হচ্ছে, আরও শক্তিশালীভাবে নাকি মানবাধিকার কমিশন উত্থাপন করা হবে। পুলিশ সংস্কার অধ্যাদেশ বাতিল করা হয়েছে। বলা হয়েছে আরও পুনর্বিবেচনা সাপেক্ষে এই সংসদে উত্থাপন করা হবে। সব কিছু্ই তো সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে। নিয়তটা যদি সহি থাকত, ওয়েল ইনটেনশন যদি থাকত, এই অধ্যাদেশকে গ্রহণ করে পরবর্তীতে কিন্তু সংশোধন করা যেত।

সংসদ সদস্য বলেন, সরকারি দল এবং বিরোধীদল একটা আপেক্ষিক বিষয়। আমি আপনাদের আহ্বান জানাব, প্রজন্মের ভাষাকে অনুধাবনের চেষ্টা করুন, প্রজন্মের ভাষাকে পড়ার চেষ্টা করুন। প্রধানমন্ত্রীর সন্তান যেই প্রজন্মের, আমরাও সেই প্রজন্মের। আমাদেরকে ধারণ করার চেষ্টা করবেন। বিএনপির নয়, কেবল জামায়াতের নয়, কেবল এনসিপির নয়, বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন যেন আমরা করতে পারি।

তিনি বলেন, এই চেয়ার গণবিচ্ছিন্নতা তৈরি করে। এই সংসদে বসে, এসিরুমে বসে, এসি গাড়িতে বসে, মিনিস্ট্রির এসিতে বসে, বাসার মধ্যে ২৪ ঘণ্টা আনইন্টারাপ্টেড ইলেক্ট্রিসিটির মধ্য থেকে জনগণের সমস্যা বোঝা যায় না। এজন্য এই সংসদে যখন দাঁড়াই, আমরা জনগণের সমস্যা অনুধাবন করতে পারি না। আমরা এই সংসদে বসে যদি লোডশেডিং খুঁজি, এই সংসদে বসে লোডশেডিং পাওয়া যাবে না, এই সংসদে বসে জনগণের সমস্যা পাওয়া যাবে না। এই সংসদে যারা বসে আছি, বাংলাদেশের সবচেয়ে মানুষগুলোর মধ্যে আমরা।

 

আমাদের সবাইকে সমন্বিতভাবে ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়াস থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, আবার যদি বিভাজনের রাজনীতি যাই, আমরা জুলাইতে যাদেরকে পরাজিত করেছি, তারা পরাজিত হবে। সেজন্য সংসদে ন্যাশনাল এগ্রিমেন্টে যেতে হবে। পলিটিক্সে আমাদের এগ্রিমেন্ট-ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু একটা রেডলাইন থাকতে হবে। আমরা যখন শুনতে পাই, একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা ফিরতে চাই না। আমরা এখানে কনস্ট্রাক্টিভভাবে পলিসির জায়গা থেকে আর্গু করব, এগ্রি করব, ডিসএগ্রি করব। কিন্তু নির্মূলের রাজনীতি, বিনাশের রাজনীতি, দমনের রাজনীতি, পীড়নের রাজনীতি যদি আমরা আবার পরিচয় করাই, সেখান থেকে এই সংসদের কেউ বেনিফিটেড হবে না। এই বাংলাদেশকে যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে গেছে, সেই অপশক্তি বেনিফিটেড হবে।

Post Views: 164

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী

by admin
September 19, 2026
0
5

লক্ষ্মীপুর: বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি, গণতন্ত্রের জন্য থ্রেড বলে মন্তব্য করেছেন, পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

by admin
September 19, 2026
0
17

মাথা গরম না করে জনতার দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d