Tuesday, November 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রাজশাহী বিভাগ

গোদাগাড়ী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বেপরোয়া ঘুষ বাণিজ্যে

admin by admin
October 9, 2023
in রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

 

আলিফ হোসেন, তানোর

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা দুলাল আলমের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর আগে তিনি গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  হিসেবে যোগদান করেন। এর পর থেকেই  অফিসে না মানা, জাতীয় দিবস পালনে অনুপস্থিত ও মুঠোফোনে কল গ্রহণ না করাসহ  তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি বলেন, তার স্ত্রী গুরুতর অসুস্থ হওয়াতে তার মনমানসিকতা ভালো না থাকায় সবকিছু একটু এলোমেলো হয়েছে। কিন্ত্ত শিক্ষকদের অভিযোগ  তিনি এসবকে পুঁজি করে অফিস ফাঁকি দিলেও  ব্যপক অনিয়ম-দুর্নীতি, ঘুষ ও শোকজ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন। প্রতিমাসে শিক্ষক কর্মচারীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিক্ষক-কর্মচারীদের। তার ঘুষ বাণিজ্যে শিক্ষক কর্মচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রধান, সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বোর্ড গঠনের সময় তিনি ৬০ হাজার থেকে এক লাখ টাকা, কর্মচারী নিয়োগের জন্য ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা উৎকোচ দিতে বাধ্য করেন। নিয়োগ পাওয়ার পর ফাইল পাঠাতে শিক্ষক প্রধান, সহকারি প্রধান শিক্ষক পদে ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা। এনটিআরসির শিক্ষক নিয়োগের ফাইল পাঠাতে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা, নতুন কর্মচারী নিয়োগের পর ফাইল পাঠাতে ১০ থেকে ২০ হাজার টাকা উৎকোচ গ্রহনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।এখানেই শেষ নয়, শিক্ষকদের উচ্চতর স্কেলের ফাইল পাঠাতে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা, কর্মচারীদের ৩ থেকে ৫ হাজার টাকা বাধ্য করে ঘুষ নেয়া হচ্ছে। শূণ্যপদের প্রত্যয়ন নিতে গুনতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা।এসব ঘুষের টাকা উত্তোলন করে থাকেন তার অফিস সহকারি আনোয়ার হোসেন। উপবৃত্তির টিউশন ফি উত্তোলনে কথিত প্রত্যয়নের জন্য আনোয়ার ঘুষ আদায় করে থাকেন ২ হাজার থেকে ৩ হাজার টাকা।ওই অফিস সহকারির দাপটে শিক্ষকরা এক রকম অসহায় হয়ে পড়েছে। ঘুষের টাকা ছাড়া কোন ফাইল নড়াচড়া করে না। এ ঘুষের টাকা না দিতে চাইলে অফিস সহকারি আনোয়ার শোকজ নোটিশ লিখে শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর করে ধরিয়ে দিয়ে হাতিয়ে নেন হাজার হাজার টাকা।

এসব অভিযোগের বিষয়ে শিক্ষা কর্মকর্তা  দুলাল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রশ্ন করা মাত্রই ফোন কলটি দ্রুত কেটে দেন। এবিষয়ে অফিস সহকারি আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করে বলেন, আমি স্যারের নির্দেশনায় এসব টাকা নিয়ে থাকি। স্যার নিজেই যার কাছে যেমন পারে তেমন ভাবে এসব টাকা পয়সা নেন। যখন মিটিং এ থাকে তখন আমাকে নিতে বলেন। এসব টাকা নেওয়ার নিয়ম না থাকলেও এসব টাকা নেওয়া এক রকম নিয়ম হয়ে গেছে। শুধু এই স্যার না এর আগেও যারা ছিলেন তারাও নিয়েছে। এছাড়াও আয়া নিয়োগে উর্ধ্বতন মহল ১০ থেকে ১২ লাখ টাকা নেন।এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত লস্করহাটি উচ্চ বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমার বেতনের জন্য শিক্ষা অফিসার দুলাল আলম প্রথমে ৫ হাজার টাকা চেয়েছিলো। পরে বলে ৪ হাজার টাকা নিয়েছে। আমাদের স্কুলের ৮ জন আবেদন করেছিলো মোট ১৬ হাজার টাকা নিয়েছেন। টাকা ছাড়া তিনি কাজই করেন না। উপজেলায় যতগুলো স্কুলের শিক্ষক আবেদন করেছিলো সবার কাছে তিনি টাকা নিয়েছেন। একবার তিন মাসের বেতন বকেয়া ছিলো সেটির আবেদন করলে পুনরায় টাকা নিয়েছেন বলে জানান।হুজরাপুর উচ্চ বিদ্যালয়ের এক সহকারি শিক্ষক বলেন, আমার উচ্চতর বেতন করার জন্য ৯ হাজার টাকা নিয়েছেন। টাকা না দিলে ফাইল আটকে রেখে ঘুরান। তাই হয়রানি হতে বাঁচতে বাধ্য টাকা দিতে হয়েছে।গত আগষ্ট মাসে অভায়া উচ্চ বিদ্যালয়ে যোগদানের তারিখ জালিয়াতি করে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গেলো আগস্ট মাসে প্রধান শিক্ষকসহ তিনজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে এক লাখ ২০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে নিয়োগ দেন।

ম্যানেজিং কমিটির সভাপতি মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগে দেওয়ার বিষয়টি রাজশাহী জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন বাসুদেবপুর এলাকার কুতুবুল আলম। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, গোদাগাড়ী উপজেলর অভায়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে সারওয়ার জাহান ১৯৯৭ সালের পহেলা জানুয়ারী তারিখে যোগদান করেন। সে সময় তার শিক্ষাগত যোগ্যতা ছিলো এইচএসসি পাশ। পরে সে বি.এ পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৯৯৮ সালের জানুয়ারী মাসে বি.এ পরীক্ষায় উত্তীর্ণ হয়। বি.এ পরীক্ষার আগে একটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে পারে না।সহকারি প্রধান শিক্ষক সারওয়ার জাহান ১৯৯৭ সাল থেকে বিভিন্ন সরকারী দপ্তরে তার নিয়োগের তারিখ পহেলা জানুয়ারী ১৯৯৭ দিয়ে থাকেন। তাছাড়া বেতন বিলে তার নিয়োগের তারিখ পহেলা জানুয়ারী ১৯৯৭ লিখা আছে। কিছুদিন আগে থেকে সে তার নিয়োগের তারিখ জালিয়াতি করে ৮ ফেব্রুয়ারী ১৯৯৮ সাল লিখছেন। সে প্রধান শিক্ষক হওয়ার জন্য জালিয়াতি করে তার নিয়োগের তারিখ পরিবর্তন করছে।

ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম আয়া পদে সেলিনা খাতুন, নৈশ প্রহরী পদে শামীম ইসলাম ও পরিচ্ছন্নতাকর্মী পদে সায়াদকে নিয়োগ দিয়ে প্রত্যেকের কাছে ১০ থেকে ১২ লাখ টাকার বিনিময়ে নিয়োগে দিয়েছেন। সদ্য নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক সারওয়ার জাহানকে স্কুলে না পাওয়ার অভিযোগে শোকজ দেন শিক্ষা কর্মকর্তা দুলাল আলম।পরবর্তীতে শোকজের সমাধান ও ৪ জনের বেতন ভাতার ফাইল পাঠাতে অফিস সহকারি আনোয়ার হোসেন শিক্ষা কর্মকর্তার নাম করে হাতিয়ে নেন ৬৫ হাজার টাকা। চয়ন উচ্চ বিদ্যালয়ে তিন জন কর্মচারী নিয়োগে দুলাল আলম হাতিয়ে নিয়েছেন ৯৫ হাজার টাকা। শূন্য পদে প্রত্যয়ন নিয়ে ৫ হাজার টাকা, বেতন ভাতার জন্য আলাদাভাবে ঘুষ নিয়েছেন ৩০ হাজার টাকা। পিরিজপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহাফুল আলম তোতার সঙ্গে শিক্ষা কর্মকর্তার সুসম্পর্ক থাকায় সবচেয়ে কমে ৬০ হাজার টাকায় ৩ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন। প্রধান শিক্ষক ও সভাপতি এমপির নাম করে ৩ জন নিয়োগ প্রাপ্তদের নিকট হতে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। ললিতনগর শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের জন্য প্রধান শিক্ষক আব্দুল লতিবকে না জানিয়ে সভাপতি তরিকুল ইসলাম গত ৩০ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষার ডেট করেন এবং তরিকুল ইসলাম শিক্ষা কর্মকর্তাকে নিয়োগের জন্য ৯৫ হাজার টাকা ঘুষ দেন। সভাপতি এককভাবে দুই প্রার্থীর নিকট হতে এমপির নাম ভাঙ্গিয়ে হাতিয়ে নিয়েছেন ২৬ লাখ টাকা। বিষয়টি জানাজানি হলে প্রধান শিক্ষকসহ কমিটির অন্যান্য সদস্যগণ নিয়োগ রেজুলেশনে স্বাক্ষর করছেন না। ফলে নিয়োগ পরীক্ষা বন্ধ রয়েছে।রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, নৈশ্য প্রহরী, আয়া, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মীসহ মোট ৫টি পদের নিয়োগে শিক্ষা কর্মকর্তা হাতিয়ে নেন এক লাখ ৮০ হাজার টাকা। টাকা কম দেয়ায় একবার তিনি নিয়োগ বোর্ডে উপস্থিত হননি। পরে তিনি কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ বোর্ডের এক  লাখ টাকা অগ্রীম ঘুষ গ্রহন করে নিয়োগ বোর্ডে উপস্থিত হয়ে সোলেমানকে নিয়োগ দেন। হুজরাপুর উচ্চ বিদ্যালয়ে তিন জন কর্মচারী নিয়োগে দুলাল আলম ৯০ হাজার টাকা উৎকোচ গ্রহন করেছেন বলে ওই স্কুলের শিক্ষক প্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় বিষায়ক সম্পাদক আবুল কালাম আজাদ জানান। এ নিয়োগ অবৈধ দাবী করে আদালতে মামলা করেছেন সহকারি শিক্ষক  কবিরুল ইসলাম।প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষকসহ ২ জন কর্মচারী নিয়োগ দুলাল আলম হাতিয়ে নিয়েছেন ৫০ হাজার টাকা। নলত্রি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জন কর্মচারী নিয়োগের এক লাখ ২০ হাজার টাকা উৎকোচ গ্রহন করেছেন।

এদিকে বিড়ইল উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অবৈধভাবে সভপতি থাকার সুবাদে মজিবর রহমান নিজেই নৈশ্য প্রহরী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, আয়া এ চার পদে কর্মচারী নিয়োগ দেয়ার জন্য এমপির নাম ভাঙ্গিয়ে ৫৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপক অভিযোগ রয়েছে। ওই শিক্ষা কর্মকর্তা এ চারজন কর্মচারী নিয়োগ দিতে ঘুষ নিয়েছেন এক লাখ ১০ হাজার টাকা।

রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী ও জেলা শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীনের নিকট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  দুলাল আলমের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, এসব অভিযোগ কেউ তাদের দপ্তরে দেয়নি। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তারা।#

Views: 343

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমিতির স্বীকৃতি অর্জন

বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমিতির স্বীকৃতি অর্জন

by admin
November 9, 2026
0
2

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। রবিবার জেলা...

বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমিতির স্বীকৃতি অর্জন

বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমিতির স্বীকৃতি অর্জন

by admin
November 9, 2026
0
5

​মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- জয়পুরহাটে ‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ে অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত...

জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

জয়পুরহাটের জিয়া পরিষদের সেই নেতা মারুফ হাসান বহিষ্কার আলোচনাসভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

by admin
November 9, 2026
0
6

মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির...

ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

by admin
November 9, 2026
0
1

ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘করব...

ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

by admin
November 9, 2026
0
4

ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘করব...

পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র  মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

by admin
November 9, 2026
0
3

পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত সিহাব আলম সম্রাট, রাজশাহী...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ November 9, 2026
  • ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের November 9, 2026
  • রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা November 9, 2026
  • শেখ হাসিনা, আপনি ভুল করেছেন: আসিফ নজরুল November 9, 2026
  • ডিসেম্বরে টানা ৮দিন ছুটির সুযোগ, জানতে হবে কৌশল November 9, 2026
  • সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন November 9, 2026
  • জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী সহ নতুন দায়িত্ব পেলেন ৫ এমপি November 9, 2026
  • ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী November 9, 2026
  • শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী November 9, 2026
  • পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব November 9, 2026
  • শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, অথরাইজেশন ছাড়াই ই-মেইল পেয়েছে দিল্লি November 9, 2026
  • হাসিনার আবেদন পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী November 9, 2026
  • পরিচয়টি গোপন রাখবেন। ৬ বছর প্রেম, ২০১৮ সালে বিয়ে। অতঃপর November 9, 2026
  • যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক না করার বাহানা খুঁজি, সেই বয়সে একটা মেয়ে ভাবছে — বাবার দোকানের ফোন কেউ ধরছে না কেন? November 9, 2026
  • প্রায় আট মাস আগে একজন বিবাহিত নারী ও একজন বিবাহিত পুরুষ নিজেদের সংসার জীবনে অশান্তির কথা শেয়ার করতে করতে ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে পড়ে November 9, 2026
  • একদিন স্ত্রী আর বলল না, ‘তাড়াতাড়ি এসো’ বিয়ের পর সুমাইয়া প্রতিদিন সন্ধ্যার পর স্বামীর অপেক্ষা করত। November 9, 2026
  • সকালে সকালেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেল। November 9, 2026
  • ‘এরাবিক X’ ইন্টারনেট জুড়ে ঘুরে বেড়ানো একটি নিষিদ্ধ জগত। November 9, 2026
  • কেন আমরা কুরআন আর হাদিসের বাইরে অন্য কোনো উৎসকে বিশ্বাস করতে পারি না? November 9, 2026
  • দিনাজপুরে রেঁস্তোরা মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন আহবায়ক শ্রী সমর ঘোষ ও আশরাফুল ইসলাম বাচ্চু সদস্য সচিবসহ ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন November 9, 2026
  • *“৬১ বছর বয়সে আমি আমার প্রথম ভালোবাসাকে আবার বিয়ে করলাম। কিন্তু বিয়ের প্রথম রাতে November 9, 2026
  • আমার প্রশ্নটা মেয়েদের কাছে। ছেলেরা হয়তো হাসবেন। হাসলেও কিছু বলার নাই। November 9, 2026
  • সত্যিকারের চিরকুমারীরা বের হয়েছেন নিউমার্কেটে শপিং করতে! November 9, 2026
  • সৌদি আরবের স্কুলের পাঠ্যবই এ আরবীতে হিন্দু ধর্মের রামায়ণ ও মহাভারত পড়ানো হয় কেনো? November 9, 2026
  • কৃষি পণ্য পরিবহনের লাগেজ ভ্যানগুলো যাত্রীবাহী কোচে রূপান্তর হ”েছ November 9, 2026
  • রাস্তার দু’ধারে ঘুটঘুটে অন্ধকার আর মাথার ওপর জোনাকির আলোটুকুও নেই ঘড়ির কাঁটায় তখন গভীর রাত…. November 9, 2026
  • ত্রিশালে ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল মৎস্য খাদ্য তৈরি, জরিমানা ৫৫ হাজার টাকা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান, তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড November 9, 2026
  • দুই মাসে জেলায় ১০টির বেশি ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ November 9, 2026
  • দিনাজপুর জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 9, 2026
  • দিনাজপুরে আইডিইবি’র গণপ্রকৌশল দিবস ও গৌরবোজ্জ্বল ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত November 9, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ

      টেস্ট র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছাল বাংলাদেশ

      November 9, 2026
      ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

      ড্র সিলেট টেস্ট, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

      November 9, 2026
      রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

      রাশেদের ছড়ানো ভিডিও নিয়ে মুখ খুললেন আমির হামজা

      November 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d