Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইসলাম ধর্ম

গোপনে মক্কার গ্র্যান্ড মসজিদে ইসরায়েলি সাংবাদিক, বিশ্বজুড়ে ক্ষোভ

মন্ত্রী এই ঘটনাকে ইসরায়েল-উপসাগরীয় সম্পর্কের জন্য ‘ক্ষতিকারক’ এবং ওই সাংবাদিককে ‘নির্বোধ’ বলে নিন্দা জানিয়েছেন।

admin by admin
July 20, 2022
in ইসলাম ধর্ম, বিশেষ সংবাদ, বিশ্ব, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে গোপনে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা, গ্র্যান্ড মসজিদ এবং জাবালে রহমত পাহাড়ে উঠে সংবাদ পরিবেশন করে বিশ্বজুড়ে ব্যাপক তোপের মুখে পড়েছেন ইসরায়েলি এক টেলিভিশন সাংবাদিক। বৈশ্বিক সমালোচনার মুখে বুধবার ইসরায়েলি একজন মন্ত্রী এই ঘটনাকে ইসরায়েল-উপসাগরীয় সম্পর্কের জন্য ‘ক্ষতিকারক’ এবং ওই সাংবাদিককে ‘নির্বোধ’ বলে নিন্দা জানিয়েছেন।

এর আগে, সোমবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ দশ মিনিটের একটি প্রতিবেদন সম্প্রচার করে। এতে চ্যানেলটির বিশ্ব সংবাদ বিভাগের সম্পাদক গিল তামারি ইসলামের তীর্থস্থান পবিত্র নগরী মক্কায় গাড়ি চালিয়ে গ্র্যান্ড মসজিদের কাছের প্রবেশদ্বারে যান এবং এর আশপাশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ও স্থাপনা প্রদর্শন করেন।

এতে দেখা যায়, সাংবাদিক গিল তামারি গাড়ি চালিয়ে গ্র্যান্ড মসজিদের কাছের মক্কা গেইটে যান। পরে রহমতের পাহাড়ে আরোহণ করেন তিনি। সেখান থেকে আরাফাতের ময়দান দেখান। পবিত্র এসব স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য জানান তিনি।

এ সময় ইসরায়েলি এই সাংবাদিকের সঙ্গে এক ব্যক্তি ছিলেন, যাকে স্থানীয় গাইড বলে মনে হয়েছে। তবে তাকে যাতে শনাক্ত করা না যায়, সেজন্য তার মুখ ঝাপসা করে টেলিভিশনে দেখানো হয়। ক্যামেরায় গিল তামারিকে কণ্ঠস্বর নিচু করে হিব্রু ভাষায় কথা বলতে শোনা যায়। তবে তিনি যে ইসরায়েলি সেটি যাতে বোঝা না যায়, সেজন্য মাঝে মাঝে ইংরেজিতে কথা বলেন।

ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মুসলিম মন্ত্রী এসাউই ফ্রেইজ বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত। এটি নির্বোধের মতো কাজ এবং এটি নিয়ে গর্ব করাও বোকামি। শুধুমাত্র রেটিংয়ের জন্য এই প্রতিবেদন প্রচার করাটা দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষতিকর।’

ফ্রেইজ বলেছেন, সাংবাদিক গিল তামারির প্রতিবেদনটি কূটনৈতিক চুক্তির আওতায় ধীরে ধীরে ইসরায়েল এবং সৌদি আরবের সাথে সম্পর্ক আরও স্বাভাবিকের যে মার্কিন প্রচেষ্টা রয়েছে, সেটিকে আঘাত করেছে। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সাথেও একই ধরনের চুক্তি হয় ইসরায়েলের।

ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না সৌদি আরব। রিয়াদ বলেছে, এই স্বীকৃতির জন্য প্রথমে ফিলিস্তিনি রাষ্ট্রের সমাধান করতে হবে। চ্যানেল-১৩ প্রতিবেদনটি সম্প্রচারের পর টুইটার হ্যাশট্যাগে ‘মক্কার গ্র্যান্ড মসজিদে একজন ইহুদি’ ট্রেন্ডে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমরা ইসরায়েলি ওই সাংবাদিকের এমন কাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।

টুইটারে একজন বলেছেন, ‘মক্কার গণ্যমান্য ব্যক্তি এবং (আটককৃত ইসলামিক পণ্ডিত) ড. মুসা আল-শরিফের মতো মহান পণ্ডিতরা সৌদি কারাগারে আছেন। কিন্তু একজন জায়নবাদী ইহুদি মক্কায় ঘুরে বেড়াচ্ছেন।’

dhakapost
সাংবাদিক গিল তামারি গাড়ি চালিয়ে আরাফাতের ময়দানেও যান

ইসরায়েলপন্থী সৌদি সমাজকর্মী মোহাম্মদ সউদ টুইটারে এক টুইটে লিখেছেন, ‘আমার প্রিয় ইসরায়েলি বন্ধুরা, ইসলামের পবিত্র মক্কা নগরীতে আপনাদের একজন সাংবাদিক প্রবেশ করেছেন এবং সেখানে নির্লজ্জভাবে চিত্রধারণ করেছেন। ইসলাম ধর্মকে এভাবে আঘাত করায় চ্যানেল-১৩ কে ধিক্কার। তোমরা অভদ্র।’

এদিকে, সরকারিভাবে কঠোর নিয়ন্ত্রিত সৌদি আরবের গণমাধ্যমে এই ঘটনার খবর প্রকাশ কিংবা প্রচার করা হয়নি। এছাড়া এই বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও সৌদি কর্তৃপক্ষ সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের সংবাদ কাভার করতে জেদ্দায় যান তামারি। তবে মক্কায় তিনি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রবেশ করেছিলেন কিনা সেটি পরিষ্কার নয়। যদিও পরে তিনি এই ঘটনায় ক্ষমা প্রার্থনা করে বলেছেন, মুসলমানদের অনুভূতিতে আঘাতের কোনও উদ্দেশ্য তার ছিল না।

টুইটারে তিনি লিখেছেন, কেউ যদি এই ভিডিওতে আঘাত পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এই পুরো প্রচেষ্টার উদ্দেশ্য ছিল মক্কার গুরুত্ব এবং ধর্মের সৌন্দর্য প্রদর্শন করা।

সূত্র: রয়টার্স, মিডল ইস্ট আই।

Views: 335

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

by admin
October 13, 2026
0
0

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও বিষয়টি তার জানা নেই...

হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

by admin
October 13, 2026
0
0

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদে তৈরি হয়েছে নজিরবিহীন নিরাপত্তা উদ্বেগ। উদ্ভূত...

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

by admin
October 13, 2026
0
0

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিশাল বহর ও শত শত কোটি ডলারের সামরিক প্রস্তুতি সত্ত্বেও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও...

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়

by admin
October 13, 2026
0
0

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

by admin
October 13, 2026
0
19

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

by admin
October 12, 2026
0
16

প্রেস রিলিজ | PRESS RELEASE   সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি October 13, 2026
  • হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ October 13, 2026
  • হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি October 13, 2026
  • গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় মামলা, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ October 13, 2026
  • সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয় October 13, 2026
  • এসএসসিতে ফেল করাদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী October 13, 2026
  • কাঁঠালিয়ায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ October 13, 2026
  • কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৬ কোটি ৩৭ লাখ ইউনিট October 13, 2026
  • ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর October 13, 2026
  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি

      October 13, 2026
      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      হুতিদের হামলার ভয়ে বাঙ্কারে সৌদি যুবরাজ

      October 13, 2026
      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      হুতিদের হামলায় নজিরবিহীন সংকটে সৌদি

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d