গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মুনির (৫০) ভারতে পালানোর চেষ্টা করার সময় চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক হন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে দর্শনা থানায় হস্তান্তর করে।
পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ সদর উপজেলার জহিরুল হকের ছেলে এস এম মুনির দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন। দেশে পালানোর চেষ্টা করতে গিয়ে তাকে ধরা পড়ে। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি নাশকতা মামলা রয়েছে। এছাড়াও নাশকতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বশীল কর্মকর্তা এসআই তারিক জানান, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় মুনিরকে আটক করা হয় এবং পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।








