Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশের সকল ক্যাম্পাস

গোয়েন্দা সংস্থার গোপন তথ্য: রাকসুর ফলাফল ঘিরে নতুন বিশৃঙ্খলার আশঙ্কা

admin by admin
October 7, 2025
in বাংলাদেশের সকল ক্যাম্পাস, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

আগামি ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র-সংসদ (রাকসু) নির্বাচন। এই নির্বাচনের সম্ভব্য ফলাফল অনুধাবন করে ছাত্রসংগঠনগুলো নির্বাচন বয়কট, পরষ্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ ও ক্যাম্পাসে আন্দোলনের উচ্চ ঝুঁকি রয়েছে বলে মনে করছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রার্থীরা পরষ্পরের বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাক হতে পারে। সেই সাথে নির্বাচনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ও নাশকতাকারীরা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রবেশ করে ক্যাম্পাসে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাতে পারে এমন আশঙ্কা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদনটি পাঠিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ১৯৬২ সালে সৎ, মেধাবী ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনের লক্ষ্য নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) এখন পর্যন্ত ১৪ বার নির্বাচন আয়োজন করেছে। ১৯৮৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর পর থেকে রাজনৈতিক সহিংসতা, প্রশাসনিক অবহেলা ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষের কারণে রাকসু কার্যত স্থবির হয়ে পড়ে। রাকসু নির্বাচনের দাবীতে এখন পর্যন্ত ১৩টি কর্মসূচী পালিত হয়েছে। এই নির্বাচনে ১৭টি হলের ৯টি ভোট কেন্দ্রে ২৮ হাজার ৯০১ জন ভোটার এর মধ্যে ১৭ হাজার ৫৯৬ পুরুষ এবং ১১ হাজার ৩৪০ জন নারী ভোটার ১ হাজার ৩৪০টি বুথে ভোটাধীকার প্রয়োগ করবে। ৯১টি টেবিলে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

প্রতিবেদনের পর্যবেক্ষণে বলা হয়, রাকসু নির্বাচনে হল ছাত্র সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৯ জন প্রতিনিধি এবং নির্বাহী পরিষদে ১৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। ফলে মোট ৪২টি পদে ইতোমধ্যেই জয়ী হয়েছে। অন্যদিকে মেয়েদের চারটি হলে একটি করে পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন না করায় সেসব পদ শূন্য রয়েছে।

নির্বাচনে ভোটার শনাক্তকরণ ও নির্বাচনী সামগ্রীর ব্যবহার সঠিকভাবে সম্পন্ন না হলে প্রার্থীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধি পেতে পারে। অমোচনীয় কালি সহজে মুছে গেলে সুযোগ সন্ধানী ভোটাররা একাধিকবার ভোট দিতে পারে, ভোটার তালিকা সঠিকভাবে তৈরি না হলে কেন্দ্রগুলোতে বিভ্রান্তি দেখা দিতে পারে এবং যদি অতিরিক্ত ব্যালট মুদ্রণ ও বিতরণ করা হয় তা নির্দিষ্ট কোন প্রার্থীর ভোট বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার হতে পারে ।

ভোট গণনায় জটিলতা ও দীর্ঘসূত্রিতা : ওএমআর মেশিন ব্যবহার না করে হাতে ভোট গণনার প্রক্রিয়াটি নির্বাচনের স্বচ্ছতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এই পদ্ধতিতে গণনা করতে গেলে প্রথমেই দেখা দেয় সময়, শ্রম ও লোকবলের বিশাল সংকট। প্রার্থীর সংখ্যা বেশি হলে বা একই সাথে একাধিক ব্যালট পেপার গণনা করতে হলে এই জটিলতা আরও বেড়ে যায়। কেন্দ্রভিত্তিক গণনা করলে কিছুটা সময় বাঁচলেও সার্বিকভাবে প্রক্রিয়াটি অত্যন্ত ধীরগতির হয়ে থাকে। এছাড়া, পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী না থাকা, শিফটিং ব্যবস্থা না করা এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে গণনাকাজ দীর্ঘসূত্রিতা ও বিশৃঙ্খলার মুখে পড়ে। এর সবচেয়ে বড় ঝুঁকি হলো গণনায় ভুল হওয়ার সম্ভাবনা, যা প্রাথমিক ফলাফল পরিবর্তন এবং বিজয়ী নির্ধারণে বিতর্ক তৈরি হতে পারে।

পদত্যাগ ও দায়িত্ব পালনের সংকট : নির্বাচনকালীন নির্বাচন কমিশনার এবং কমিশনের অন্যান্য সদস্যগণ পদত্যাগ করলে তা কেন্দ্রীয় নির্বাচনের কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করবে। এটি শুধু প্রশাসনিক শূন্যস্থানই তৈরি করবে না, বরং গণনা প্রক্রিয়া স্থবির করে দিবে এবং নির্বাচন নিয়ে প্রার্থী ও জনগণের মধ্যে উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি করবে।

প্রশাসনিক ও যোগাযোগের ব্যর্থতা : দীর্ঘ প্রায় ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফলে প্রশাসনিক অদক্ষতা এবং যোগাযোগের ত্রুটির কারণে কেন্দ্রীয় নির্বাচনের স্বচ্ছতা ক্ষুন্ন হতে পারে। সময় মতো প্রয়োজনীয় তথ্য প্রকাশ না হলে তা জনগণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করবে।
এছাড়াও, নির্বাচনী কর্মকর্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব হলে এবং প্রশাসনিক পর্যায়ের অভ্যন্তরীণ জটিলতা থাকলে নির্বাচন পরিচালনার গতি ও স্বচ্ছতা ব্যাহত হবে। এসব বিষয় একত্রিত হয়ে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট এবং ফলাফল সম্পর্কে সংশয় সৃষ্টি করবে।

আইনশৃঙ্খলা বাহিনী ও কর্মীদের চাপ: নির্বাচনী কার্যক্রম দীর্ঘায়িত হলে আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে। পুলিশ, র‌্যাব, আনসার এবং গোয়েন্দা সংস্থার সদস্য, শিক্ষক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ দীর্ঘ সময় ধরে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত থাকলে দীর্ঘস্থায়ী ও কঠোর পরিশ্রমের ফলে তাদের মধ্যে অসুস্থতা, শারীরিক ক্লান্তি এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।

প্রতিবেদনে সম্ভাব্য বিরোধ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শঙ্কা প্রকাশ করে বলা হয়, ডাকসু ও জাকসু নির্বাচনের মত রাকসু নির্বাচনেও ফলাফল বা পরিচালনা নিয়ে অসন্তোষ দেখা দিলে একাধিক ছাত্র সংগঠন নির্বাচন বর্জন করে ক্যাম্পাসে আন্দোলনে করতে পারে। মতাদর্শগত দ্বন্দ্বের কারণে ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষ বা বিশৃঙ্খলার আশঙ্কাও রয়েছে। এছাড়া, পরাজিত পক্ষ দলীয় শক্তি ব্যবহার করে ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল বা কারচুপির অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে।

স্বতন্ত্র প্রার্থীর ঝুঁকি ও প্রভাব: স্বাধীন প্রার্থীদের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়লেও, সংগঠিত ছাত্র সংগঠনের চাপের কারণে তারা নিরাপত্তাহীনতা বোধ করতে পারে। নির্বাচনের ফলাফলের ওপর ভিত্তি করে তাদের উপর হামলার সম্ভাবনার রয়েছে বলে জানা গেছে।

প্রার্থীদের মধ্যে মতবিরোধ ও দ্বন্দ্ব: রাকসু নির্বাচনে প্যানেল ও স্বাধীন প্রার্থীর অংশগ্রহণের ফলে ভোটার আকর্ষণ, প্যানেল সমর্থন ও প্রচারণার ক্ষেত্রে দ্বন্দ্ব, মতবিরোধ ও প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে। এতে ভোট বিভাজন হয়ে নির্বাচনের ফলাফলের বৈধতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি প্রচারণার সময় উত্তেজনা ও অস্থিরতা ভোটারদের মানসিক চাপ বাড়াতে এবং সামগ্রিক নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

ভোটার নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ: ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২৮ হাজার ৯০১ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট নিতে আগ্রহী। নির্বাচনী প্রচারণার সময় যদি অস্থিরতা, দ্বন্দ্ব বা বহিরাগত প্রভাব দেখা দেয়, তাহলে ভোটাররা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ভোট দিতে পারবে না। এছাড়া, প্রার্থীদের নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা না থাকলে ভোটের সঠিক প্রতিফলন বাধাগ্রস্ত হতে পারে। ভোটারদের নিরাপত্তা ব্যাহত হলে নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সমগ্র নির্বাচনী পরিবেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে।

প্রশাসনের রাজনৈতিক প্রভাব: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির দুইটি প্যানেলের রাজনৈতিক প্রভাব স্পষ্ট; বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেলে বিভাজন এবং আওয়ামী লীগপন্থী হলুদ প্যানেল নিষ্ক্রিয়। প্রশাসন ও গুরুত্বপূর্ণ দপ্তরে জামায়াতে ইসলামীপন্থী শিক্ষকদের প্রভাব লক্ষণীয়। আওয়ামী লীগপন্থী শিক্ষকগণ গোপনভাবে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে বলে জানা যায়। এতে রাকসু নির্বাচনের সময় সহিংসতা, অস্থিরতা ও আইনশৃঙ্খলা অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি উন্মুক্ত ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর পুরো ক্যাম্পাসে সমানভাবে সুরক্ষিত নয়। কিছু অংশ উঁচু ও নিরাপদ থাকলেও দীর্ঘ অংশে প্রাচীর নেই বা নিচু, প্রবেশপথ খোলা থাকায় ক্যাম্পাসের বড় অংশ অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ। ফলে বহিরাগতরা নির্বাচনকালীন সময় অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

গোয়ান্দা সংস্থার পক্ষ থেকে প্রতিবেদনে ১৬টি সুপারিশ করা হয়। সুপারিশগুলো হলো, ভোটার তালিকা প্রণয়ন ও নির্ভুলভাবে হালনাগাদ করা প্রয়োজন। ভোট গণনাকালে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত গণনাকারী জনবল নিয়োজিত রাখা। নির্বাচনকালীন কেন্দ্রের জরুরি পরিস্থিতিতে দায়িত্ব ভাগাভাগি ও বিকল্প কর্মীর ব্যবস্থা রাখা প্রয়োজন। ভোটারের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রশাসনিক জটিলতা দূর করতে কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং ও সমন্বয় কক্ষ তৈরি করা প্রয়োজন। ভোট কেন্দ্রে ভোট গণনার সময় গণনা কার্যক্রম ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

নির্বাচনী তথ্য সময়মতো প্রকাশ ও স্বচ্ছ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচনকালীন অভিযোগ ও অনিয়মের নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা প্রয়োজন। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ও নাশকতাকারীগণ রাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করতে ছাত্রদের মধ্যে প্রপাগান্ডা চালাতে পারে, সে বিষয়ে সতর্ক থাকা। ছাত্রী হল ও ছাত্রী ভোটকেন্দ্রগুলোর সামনে পর্যাপ্ত সংখ্যক নারী পুলিশ সদস্য মোতায়েন করা প্রয়োজন। নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ডের (সবার জন্য সমান সুযোগ) ওপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। ছাত্র সংগঠনসমূহের কার্যক্রমের উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করতে হবে। যাতে স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেদিকে লক্ষ্যে রাখতে হবে। হল প্রভোস্ট ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের একপক্ষীয় সমর্থন রোধে প্রশাসনিক কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা। নির্বাচনকালীন বিশৃঙ্খলা রোধে বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা। নির্বাচনকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রাচীর ও প্রবেশপথে পর্যবেক্ষণ বৃদ্ধি করা প্রয়োজন। রাকসু নির্বাচনের দিন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কোন সদস্য চিহ্নিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি না করে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক শিক্ষার্থীদের সচেতন করা প্রয়োজন।

Post Views: 271

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
7

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

by admin
October 13, 2026
0
16

সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

সিডনিতে ‘বিশাল গরু পার্টি’ থিমে অনুষ্ঠিত হলো আইইউটিয়ানদের পুনর্মিলনী

by admin
October 12, 2026
0
16

প্রেস রিলিজ | PRESS RELEASE   সিডনি, ৩ অক্টোবর ২০২৬: অস্ট্রেলিয়াভিত্তিক আইইউটি অ্যালামনাই সংগঠন IUTian Sydneysiders-এর উদ্যোগে সিডনির রোজলি কমিউনিটি...

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন

by admin
October 12, 2026
0
7

  সাভার প্রতিনিধি: ওয়ারিশ সূত্রে পাওয়া জমির অধিকার বুঝে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মো. সাইদুর রহমান সাওন। কিন্তু বারবার...

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

সৌদিতে দ্বিতীয় দফায় হুথিদের হামলা, দুইদিনে নিহত ১৮

by admin
October 12, 2026
0
37

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে চালানো এক ক্ষেপণাস্ত্র হামলায় ১ জন নিহত এবং ১১ জন আহত...

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান:

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান:

by admin
October 12, 2026
0
6

আবু নাঈম রিপন:নরসিংদী থেকে : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে ১০ইং অক্টোবর শনিবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ বালু উত্তোলন বন্ধ, অস্ত্রধারী সন্ত্রাসী...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026
  • বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স  October 13, 2026
  • রংপুর বিভাগে বাণিজ্যিকভাবে কলা চাষ হচ্ছে, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক October 13, 2026
  • দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত October 13, 2026
  • চিকিৎসা, উৎসব ভাতা ও পুনঃপেনশনের দাবীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ October 13, 2026
  • ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২দিনব্যাপী প্রশিক্ষণ শেষে নির্ভুল তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে October 13, 2026
  • দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের একদশপূর্তি উপলক্ষ্যে বিশেষ সেমিনার সাংস্কৃতিক ও চড়–ইভাতি অনুষ্ঠিত October 13, 2026
  • দিনাজপুরে  কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত October 13, 2026
  • জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী October 13, 2026
  • ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      October 13, 2026
      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      October 13, 2026
      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d