Tuesday, October 13, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

গোলটেবিল বৈঠকে বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবাখাতে প্রয়োজন সফটওয়্যার ও অবকাঠামোর উন্নয়ন

admin by admin
September 17, 2023
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

 

স্মার্ট বাংলাদেশের জন্য ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন এবং
সফটওয়্যারের ওপর জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন খাত-সংশ্লিষ্টরা। সম্প্রতি হুয়াওয়ে এবং
ইজেনারেশন লিমিটেড ‘হেলথকেয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড সফটওয়্যার ইনোভেশন ইন
বিল্ডিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক থেকে এমন মতামত উঠে এসেছে। রাজধানীর
গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন
নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা, আইটি এবং স্বাস্থ্য
বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মানুষের প্রাথমিক মৌলিক চাহিদা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যসেবায় সবার প্রবেশাধিকার নিশ্চিত
করতে এ খাতের ডিজিটালাইজেশন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের
ডিজিটালাইজেশনের জন্য আইসিটি অবকাঠামো এবং সফটওয়্যার সার্ভিস নিয়ে একসঙ্গে কাজ করছে হুয়াওয়ে
এবং ইজেনারেশন লিমিটেড। এ আয়োজনের মূল বিষয় ছিল জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়ার
অভাব, অপর্যাপ্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আইটি অবকাঠামো, হাসপাতাল অটোমেশন
এবং সফটওয়্যারের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের
(বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মুহা. শারফুদ্দিন আহমেদ এবং সেশনটি সঞ্চালন করেন ইজেনারেশন
লিমিটেডের চেয়ারম্যান এস এম আশরাফুল ইসলাম।
হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনের গ্রুপ- এর ডেপুটি সিইও ঝাংচেং (জাস্টিন); ইজেনারেশন
লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দা কামরুন আহমেদ; ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
শামীম আহসান; স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহাদাত হোসেন;
কম্বাইন্ড মিলিটারি হাসপাতালের (সিএমএইচ) আইটি সেন্টারের ওআইসি লে. কর্ণেল শাহ মো. ইশতিয়াকসহ
বিভিন্ন সরকারি-বেসরকারি পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মুহা. শারফুদ্দিন আহমেদ বলেন,
“আজকের অনুষ্ঠানটি আয়োজনের জন্য আমি ইজেনারেশন ও হুয়াওয়েকে ধন্যবাদ জানাচ্ছি। এই সেশন থেকে
অর্জিত অভিজ্ঞতা আমাদের স্বাস্থ্য খাতের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে সহায়তা করবে।”
ঝাংচেং (জাস্টিন) বলেন, “আইসিটি ধীরে ধীরে হাসপাতালগুলোকে ই-হাসপাতালে পরিণত করছে এবং এর ফলে
নতুন ধরনের স্বাস্থ্যসেবার মাধ্যমে আরও বেশি মানুষকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে। আমরা ৯০টিরও বেশি
দেশের ২ হাজার ৮০০টিরও বেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সেবা দিয়ে যাচ্ছি। যেহেতু আমরা স্মার্ট
বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি তাই বাংলাদেশের জন্য হাসপাতাল সেক্টরের আইসিটি অবকাঠামোর উন্নয়নে
আরও বেশি মনোযোগ দেওয়া জরুরি। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতের অবকাঠামোগত উন্নয়ন এই খাতকে
আরও সমৃদ্ধ করবে। হুয়াওয়ে গত ২৫ বছর ধরে বাংলাদেশে আইসিটি অবকাঠামোর উন্নয়নের সহযোগী হিসেবে

কাজ করে আসছে এবং ভবিষ্যতেও আমরা আমাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে
কাজ চালিয়ে যেতে চাই।”
ইজেনারেশন লিমিটেডের চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম বিশ্বব্যাপী পেশাদার চিকিৎসকদের ঘাটতির
কারণে স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে গুরুতর সমস্যার ওপর জোর দেন। তিনি চিকিৎসা পরিষেবার
ক্রমবর্ধমান চাহিদা এবং এই চাহিদাগুলি পূরণের সীমাবদ্ধতার মধ্যে ব্যবধান কমিয়ে এনে এই সমস্যাটি
মোকাবিলা প্রযুক্তি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার উপর গুরুত্ব প্রদান করেন। তিনি
ইজেনারেশনের ডিজিটাল সল্যুশনের বিভিন্ন পোর্টফোলিও তুলে ধরেন, যার মধ্যে রয়েছে টেলিমেডিসিন,
আইসিইউ ম্যানেজমেন্ট সিস্টেম, ইলেকট্রনিক হেলথ রেকর্ডস (ইএইচআর) এবং মেশিন ইন্টিগ্রেশন। এই
উদ্ভাবনী প্রযুক্তিগুলো স্বাস্থ্যসেবা খাতের সক্ষমতা, দক্ষতা এবং সামগ্রিক উত্পাদনশীলতা
উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার ক্ষমতা রাখে।
ইজেনারেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দা কামরুন আহমেদ তার মূল উপস্থাপনায় একটি
মানসম্মত হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএমআইএস) -এর মাধ্যমে কীভাবে ইলেকট্রনিক
হেলথ রেকর্ড (ইএমআর) রোগীর বাড়ি থেকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে; মেডিকেল রেকর্ড,
রোগীর অতীত ইতিহাস, প্রেসক্রিপশন এবং রিপোর্ট সহজে দেখার অভিজ্ঞতা ইত্যাদি সহজতর করতে পারে
এর উপর আলোকপাত করেন। এ ধরনের সমাধান ব্যবহার করে এইচএমআইএস একটি হাসপাতালের বিভিন্ন
প্রক্রিয়া ও খরচ সমন্বয়ে কীভাবে আরো দক্ষ হতে সাহায্য করতে পারে, তিনি সে বিষয়েও গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি ইজেনারেশনের তৈরি করা ইগহেলথ/ইজিহেলথ নামে একটি হসপিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন
সিস্টেম (এইচএমআইএস) উপস্থাপন করেন, যা ৫টি বিজিবি হাসপাতালে বাস্তবায়িত হয়েছে এবং সিলেটের
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
হুয়াওয়ের সিনিয়র ম্যানেজার মো. আনজামুল আরেকটি প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায়
প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন। ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব শামীম
আহসান সমাপনী বক্তৃতায় স্বাস্থ্যসেবা সংস্থা, প্রযুক্তি সমাধান প্রদানকারী এবং স্বাস্থ্যসেবা সরঞ্জাম
প্রস্তুতকারকদের মধ্যে সহযোগিতা কীভাবে স্মার্ট বাংলাদেশের জন্য একটি সামগ্রিক ডিজিটাল হেলথকেয়ার
ইকোসিস্টেম গড়ে তুলতে অবদান রাখতে পারে সে সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেন।

Post Views: 276

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

by admin
October 13, 2026
0
7

ক্যাম্পাস   চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক...

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

by admin
October 13, 2026
0
12

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা হচ্ছে না এবং নির্বাচনে কোনো ধরনের প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে...

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী

by admin
October 13, 2026
0
17

হুথিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম সীমিত হওয়ায় এখন পর্যন্ত ঢাকা থেকে ৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়েছে। এর মধ্যে...

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা

by admin
October 13, 2026
0
16

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে রাস্তায় পড়ে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি হাতবোমা উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন...

রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

by admin
October 13, 2026
0
16

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় রাজধানী থেকে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ...

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

by admin
October 13, 2026
0
13

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। মঙ্গলবার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য October 13, 2026
  • থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির October 13, 2026
  • টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ October 13, 2026
  • সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী October 13, 2026
  • মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগে পাওয়া গেল ৯টি হাত বোমা October 13, 2026
  • রাজধানীতে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার October 13, 2026
  • ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন October 13, 2026
  • জামালপুরে প্রস্তাবিত জায়গায় পরিষদ ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন October 13, 2026
  • তানোরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স October 13, 2026
  • জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ October 13, 2026
  • বাণিজ্যিক প্রাপ্তির ঊর্ধ্বে গিয়ে নতুন উদ্যোক্তা ও কল্যাণমুখী কর্মসংস্থান সৃষ্টিই আমাদের দর্শন: লায়ন সাইফুল ইসলাম সোহেল October 13, 2026
  • ২০২৪ সালের আগস্ট আমাদের একটি সুন্দর  বাংলাদেশ বিনির্মাণের শিক্ষা দিয়েছে-নুরুল আমিন এমপি October 13, 2026
  • মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ October 13, 2026
  • পরিবারের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিরামপুরে ফ্যামিলি কার্ডের অবহিতকরণ সভা October 13, 2026
  • প্রমোট মহিলা হোস্টেলের উন্নয়নকাজের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ধমকালেন শিক্ষা কর্মকর্তা October 13, 2026
  • নীলফামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • _দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার October 13, 2026
  • আজ ১২ অক্টোবর মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ২৫ তম মৃত্যুবার্ষিকী October 13, 2026
  • পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স October 13, 2026
  • পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, শিশু বিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান October 13, 2026
  • বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত,বাল্যবিয়ে বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান October 13, 2026
  • বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স  October 13, 2026
  • রংপুর বিভাগে বাণিজ্যিকভাবে কলা চাষ হচ্ছে, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক October 13, 2026
  • দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত October 13, 2026
  • চিকিৎসা, উৎসব ভাতা ও পুনঃপেনশনের দাবীতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্তদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ October 13, 2026
  • ফ্যামিলি কার্ড কর্মসূচীর আওতায় তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের ২দিনব্যাপী প্রশিক্ষণ শেষে নির্ভুল তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে October 13, 2026
  • দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের একদশপূর্তি উপলক্ষ্যে বিশেষ সেমিনার সাংস্কৃতিক ও চড়–ইভাতি অনুষ্ঠিত October 13, 2026
  • দিনাজপুরে  কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত October 13, 2026
  • জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী October 13, 2026
  • ৯০’র স্বৈরাচার বিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মণির ৩য় মৃত্যুবার্ষিকীতে ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের বিবৃতি October 13, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েটের উপাচার্য

      October 13, 2026
      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      থাকছে না দলীয় প্রতীক স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির

      October 13, 2026
      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ

      October 13, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d