গৌরীপুর রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ প্রেস ক্লাব, গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার সন্ধ্যায় মযমনসিংহের গৌরীপুর উপজেলা শহরে অবস্থিত উপজেলা কৃষি অফিস সভাকক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সুপারিনটেনডেন্ট (অব.) সরকারি টিভিআই, পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স-এর সম্পাদক আজম জহিরুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন শাহীন, সিনিয়র সাংবাদিক মো. হুমায়ন কবীর, সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল আমীন, সাংবাদিক শেখ বিপ্লব প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ প্রেস ক্লাব, গৌরীপুর উপজেলা শাখার ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার,সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক মোহাম্মদ সাইফল আলম, মো. লুৎফর রহমান খোকন, ঝিন্টু দেবনাথ, দিলীপ কুমার দাস, সুপক রঞ্জন উকিল, মো. মোজাম্মেল হোসেন, মো. তোফাজ্জল হোসেন, মাসুদসহ গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যগণসহ নানা শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শাহজাহান কবির হিরা।
নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া, চার সন্তানের জনকের মৃত্যু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর হাসান আলী (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।...








