গতকাল কারেন্টের অতিরিক্ত বিল আসা এবং গ্যাস প্রব্লেম নিয়ে মন্ত্রীর সমালোচনা করে লেখার পর সংশ্লিষ্ট অনেকেই যোগাযোগ করেন। জানান, গ্যাসের ক্রাইসিস নাকি কয়দিন আগে মহেশখালীতে এলএনজি রুপান্তর টার্মিনালে আগুন লাগার কারণে সৃষ্ট সংকট, এখানে মন্ত্রীর কিছু করার নাই।
আমি একটু ঘাঁটাঘাঁটি করলাম এ নিয়ে। পরে জেনেছি মাত্র ২টি ভাসমান টার্মিনালের মাধ্যমে দেশে আমদানি করা LNG গ্যাসে রূপান্তর করে সারাদেশে সাপ্লাই করা হয়।
এরমধ্যে গত সপ্তাহে অগ্নি দূর্ঘটনা (আসলেই দূর্ঘটনা নাকি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের ফল, সেটা খতিয়ে দেখা জরুরি) কারণে একটি টার্মিনালে, যেটি মার্কিন কোম্পানি এক্সিলারেট সেটি বন্ধ হয়ে যায়। ফলে সারাদেশে গ্যাসের সরবরাহ অর্ধেক হয়ে যায়। এই টার্মিনালে আগুন লাগার কারণে প্রায় ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে।
আবার দেশের প্রতিদিন প্রায় ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস দিয়ে। গ্যাস সাপ্লাই চাহিদা অনুযায়ী না দিতে পারার কারণে বিদ্যুৎ-ও চাহিদা অনুযায়ী তৈরি করা যাইতেছে না।
একারণে বাসাবাড়ির লাইনে গ্যাস-সংকট আবার অতিরিক্ত লোডশেডিং।
কথা হলো দূর্ঘটনা, ষড়যন্ত্র হতেই পারে, সরকার কী বিকল্প ওয়ে খুঁজতে প্রচেষ্টা করতেছে কিনা, সমস্যা মোকাবিলায়? সেটা ইম্পর্ট্যান্ট বিষয়।
এতোদিন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো খবর পাই নাই সরকারের কোনো দপ্তর থেকে।
কিন্তু আজ প্রধানমন্ত্রী জানাইলেন এক অনুষ্ঠানের বক্তব্যে, তিনি গত এক সপ্তাহে মাল্টি লেয়ারে প্রচেষ্টা চালাচ্ছেন, এ ক্রাইসিস দ্রুততার সঙ্গে সলভ করতে।
একদিকে মায়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনবার ট্রাই করতেছেন, অন্যদিকে মালেশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যস্থতায় নেগোসিয়েট করতেছেন সেদেশের ‘পেট্রোনস’ কোম্পানির সঙ্গে। যারা কন্টেইনারের মাধ্যমে এলএনজি সংগ্রহ করার মাধ্যমে গ্যাসে রুপান্তরের কাজ করে থাকে।
আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোনকলে বলছিলেন আমি তাদের সঙ্গে বসে দ্রুততর সময়ের ভেতরে বাংলাদেশকে এ নিয়ে হেল্প করার ট্রাই করব।
তো গতকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে জুমে আমাদের টিম মিটিং করে পেট্রোনসের অফিশিয়ালদের সঙ্গে। তারা অলরেডি জাপানের সঙ্গে ২০ বছরে চুক্তিতে আছে, ফলে ইনস্ট্যান্ট বাংলাদেশকে সহযোগিতা করতে না পারলেও আগামী দেড় মাসের মধ্যে এলএনজি রুপান্তরে গ্যাস সাপ্লাই শুরু করতে পারবে।
এই যে প্রধানমন্ত্রী বসে না থাকে নানানভাবে চেষ্টা করছেন, এ খবর তো আমরা এতোদিন জানতাম না। আজকে এক বক্তব্যে প্রধানমন্ত্রী এটা এড্রেস না করলে জানাও হতো না।
এই কাজটা তো প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আরো আগেই করবার কথা। জনগণের সামনে সরকারের কার্যক্রম তুলে ধরা, তাদের প্রধান রেসপন্সিবিলিটি। অথচ তারা সেকাজ করতে ব্যর্থ হয়েছে।
ইন্টেরিম সরকারের সময়ে প্রেস সেক্রেটারি রুলটা দেখেন, কতটা ইফেক্টিভ ছিল। প্রতিটি ইস্যুতে দ্রুততর সময়ের মধ্যে সরকারের অবস্থান এবং পদক্ষেপ জনগণের সামনে তুলে ধরতেন। সিদ্ধান্ত যা-ই হোক, বাট জনগণ এবং সরকারের মধ্যে দারুণ এক কমিউনিকেশন সেতু তৈরি করেছিলেন।
আর বর্তমান বিএনপি সরকারের প্রেস সচিবকে দেখে মনে হচ্ছে এ পদ এক্সিস্টই করছে না। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কথাই আর কী বলব।
আপসোস লাগে, তারেক রহমান আসলে কাদেরকে নিয়েই এ দেশ পরিবর্তনের স্বপ্ন দেখতেছেন!
See less
Views: 158
Related