মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বসতঘরের ভেতর রাসেল ভাইপার মনে করে অন্য একটি সাপে মেরে ফেলা হয়েছে। বুধবার (২৬ জুন) রাত ২টার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নয়দুয়ারিয়া পূর্ব মসজিদিয়া এলাকার মোস্তফা ভিলায় এ ঘটনা ঘটে।
বতসঘরের মালিক সালাহ উদ্দিন অপু জানান, বুধবার রাত ২টার দিকে ঘরের একটি কক্ষে সাপ দেখতে পাই। দেখতে অনকেটা রাসেল ভাইপারের মতো। তাই মেরে ফেলা হয়েছে। পরে ছবি দেখে অনেকে বলছে এটি রাসেল ভাইপার না, ঘরগিন্নি।
মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মিরসরাই উপজেলায় এখনো রাসেল ভাইপার সনাক্ত হয়নি। অনেকে জায়গায় এ সাপ মনে করে অন্য সাপ মেরে ফেলা হচ্ছে। এটা মোটেও ঠিক হচ্ছে না। সাপ দেখলে স্থানীয় বনবিভাগকে খবর দেয়ার অনুরোধ করেন তিনি।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







