মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার এডহক কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের দূর্নীতি, অর্থ আত্মসাত ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন সমিতির একাংশের শিক্ষক নেতৃবৃন্দ । শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলোয়ারা সুলতানা লিখিত বক্তব্যে দূর্নীতির কথা তুলে ধরেন। সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান এ কমিটির শাসনামলে প্রায় ১০ লাখ টাকার দূর্নীতি হয়েছে। স্বৈরাচারী আচরণ, দূর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদে তাদের কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ।
Views: 227
Related