আমিনুল ইসলাম রিয়াদ
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের নুরুল ইসলাম
প্রতিপক্ষের বাঁধার মুখে নিজের ক্রয়কৃত জমিতে নিজেই যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
অতি সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে মগধরা ইউনিয়নস্থ ১ নং ওয়ার্ডের সরকারী পাকা সড়কের উত্তর পার্শ্বস্থ এবং মগধরা মৌজার অন্তর্গত বিএস ৮৯৪৬ ও ৬৩৫৫ দাগের ৪৭ শতক জমি বিগত ১৮/০২/২০১৪ ও ১৪/০১/২০১৫ ইং তারিখে রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিল মূলে পূর্বতন মালিক মো: আজাহারুল ইসলামের কাছ থেকে দুটি আলাদা দলিল সৃজনে ক্রয় করেন। দলিল দুটির নং – ৯৯ ও ২৯২৮।
সম্প্রতি তিনি তাহার নিজ ক্রয়কৃত বৈধ জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণ করতে গেলে তার দুর প্রতিবেশি চলাচলের পূর্বতন সরু রাস্তা আরো সংকীর্ণ
হওয়ার অযুহাত তুলে কাজে বাঁধার সৃষ্টি করে এবং পেশিশক্তি প্রদর্শন করে জোরপূর্বক উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। এতে তার ৫ লক্ষাধিক টাকার ইট,বালি ও সিমেন্ট অরক্ষিত ও অনিরাপদ অবস্থায় উন্মুক্ত জমিতে পড়ে নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে বলে এ প্রতিবেদক কে জানান।
তিনি জোর দিয়ে বলেন – আমি আমার ক্রয়কৃত জমির বাইরে এক ইঞ্চিও যাইনি এবং আমার জমিতে আমি কাজ করছি তা ছাড়া আমার জমির সাথে আমার প্রতিপক্ষের নুন্যতম সীমানাও নাই তার পরেও আমার সরলতার সুযোগ নিয়ে এবং আমার উন্নয়ন কাজে ঈর্ষান্বিত হয়ে এলাকার কিছু খারাপ লোকের কুপরামর্শে তার দুর প্রতিবেশি তার কাজে বিঘ্ন সৃষ্টি করে অযথা হয়রানি করছে, এতে করে তিনি আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হন।
নুরুল ইসলাম এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ ও ন্যায্য সহযোগিতা কামনা করেন।







