নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও অর্থঋণ আদালতের জজ (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান এ নির্দেশ দেন।
নির্দেশে বলা হয়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের সমর্থকরা একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের সমর্থকদের মারধর, প্রাণে হত্যার হুমকিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রচার করছেন। যেটি সংসদ নির্বাচনে রাজনৈতিক ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ১১ (ক) বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এমতাবস্থায় মাহবুব উর রহমান রুহেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে কেন সুপারিশ করা হবে তা আগামী ১৭ ডিসেম্বর বেলা ৩ টার সময় জেলা জজ আদালতের ৪২২ নম্বর কক্ষে ব্যক্তিগতভাবে অথবা প্রতিনিধির মাধ্যমে কারণ দর্শাতে বলা হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের অনুসারী ও মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানার নেতৃত্বে ৮-১০ জন বড়তাকিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন সমর্থিত কর্মী মাসুদ রানাকে মারধর করে। এ ঘটনায় মাসুদ রানা বাদী হয়ে ১৩ ডিসেম্বর মিরসরাই থানায় মামলা দায়ের করেন। এছাড়া ১৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কার্যালয়ে লিখিত অভিযোগ দেন।
এতে গিয়াস উদ্দিনের কর্মীদের ওপর হামলা এবং তফসিল ঘোষণার পর থেকে তার কর্মীদেরকে হুমকি-ধমকি, হামলা ও প্রাণে মেরে ফেলার ভয়ভীতি প্রদর্শন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবির অডিও-ভিডিও বিকৃত করে প্রতিনিয়ত নির্বাচন পূর্ব অনিয়ম করে যাচ্ছে বলে উল্লেখ করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ১৪ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধানী কমিটিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লিখেন।
চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও অর্থঋণ আদালতের জজ (যুগ্ম জেলা জজ) মুজাহিদুর রহমান ওই আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে করা অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন মনোনয়ন জমা দেওয়ার পর জেলা রিটার্নিং কার্যালয়ে যাছাই-বাছাইয়ের প্রথম দিনে মনোনয়ন বাতিল হয়ে যায়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান গিয়াস। শেষ পর্যন্ত মাঠে থাকতে পারলে আসনটিতে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল এবং গিয়াস উদ্দিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







