Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন লড়াই হবে ধানের শীষ-দাঁড়িপাল্লায়, তরুণ ভোটেই পাল্টে যাবে প্রার্থীর ভাগ্য

admin by admin
February 10, 2026
in চট্টগ্রাম বিভাগ, স।রাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)
ক’দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীদের দম ফেলার ফুসরত নেই। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের মন জয় করতে ছুটে যাচ্ছেন দ্বারে দ্বারে। চট্টগ্রামের প্রবেশদ্বারখ্যাত গুরুত্বপূর্ণ এই আসনে মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে। দুই দলই সমানে পাল্লা দিয়ে বড় বড় জনসভা, উঠান বৈঠক, পাড়া বৈঠক, মিছিলের মধ্যদিয়ে মাতিয়ে রেখেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) জনপদ। এই আসনে এবার জয় পরাজয় নির্ভর করছে তরুণ ভোট, সংখ্যালঘু ও আওয়ামী লীগ সমর্থকদের ভোট। এই আসনে এবার সোয়া লাখ তরুণ ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে দেবে। এদের অধিকাংশই এবার জীবনে প্রথম ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব ভোট যাদের বাক্সে যাবে তারাই জয়ের স্বাদ পাবেন।
বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ-বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই করেছে। জামায়াতে ইসলামী ছিল অনেক পিছিয়ে। এবার আওয়ামী লীগ মাঠ ছাড়া হওয়ায় সুবিধাজনক অবস্থানে আছে উভয় দল। বিএনপির দাবি-এবারের নির্বাচনে অতীতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হবে। তবে জামায়াতে ইসলামীও সুসংগঠিত হয়ে মাঠে নেমেছে। তাদের কর্মী বাহিনীর পাশাপাশি মহিলা কর্মী বাহিনীও মাঠ চষে বেড়াচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে চোখে চোখ রেখে নির্বাচনী মাঠে বিএনপির সামনাসামনি থাকবে জামায়াত।
ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে বিএনপি
দীর্ঘ সময় মিরসরাই উপজেলা বিএনপি কয়েক ভাগে বিভক্ত থাকলেও এই আসনে পঞ্চমবারের মতো নিজেদের বিজয় ছিনিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে প্রচারে নেমেছে। এই আসনে মনোনয়ন দৌড়ে থাকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, বর্তমান আহবায়ক আব্দুল আউয়াল চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন ও আরেক সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে বিভক্তি ছিল। অবশেষে নুরুল আমিন চেয়ারম্যান ধানের শীষের মনোনয়ন পান। মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি দলের সকল অনুসারী নেতাকর্মীদের নিয়ে দিনরাত ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
বিএনপির পঞ্চমবার নাকি জামায়াতের প্রথমবার
দেশের গুরুত্বপূর্ণ এ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছয়বার, বিএনপির ওবায়দুল হক খোন্দকার ও এম এ জিন্নাহ দুইবার করে এবং জাতীয় পার্টির আবু ছালেক একবার নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে ১২ জুন ৭ম সংসদ নির্বাচনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সামাল দিতে বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই এ আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের মোশারফকে ৪ হাজার ২৯৩ ভোটে পরাজিত করে জয়ী হন। সর্বশেষ ২০২৪ সালে ৭ জানুয়ারি এক তরফা নির্বাচনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনের ছেলে মাহবুব রহমান রুহেল আওয়ামী লীগ থেকে বিজয়ী হন। এবারের নির্বাচনের ফলাফলে নির্ধারণ হবে বিএনপি পঞ্চমবারের মতো জয়ী হতে যাচ্ছেন এই আসনে নাকি জামায়াতে ইসলামী প্রথমবারের মতো বিজয় লাভ করতে যাচ্ছেন।
১০৬ কেন্দ্রের ৪৮টি ঝুঁঁকিপূর্ণ
মিরসরাইয়ে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৬৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৫৯ জন, নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৮১১ জন এবং এর মধ্যে তৃতীয় লিঙ্গ ভোটার ৪ জন। পোস্টাল ভোট ৬ হাজার ৫৭২। পোস্টাল ভোট ছাড়া ভোটার হলো ৩ লাখ ৮০ হাজার ১০২টি। মোট ভোট কেন্দ্র ১০৬টি, মোট বুথের সংখ্যা ৭১৮। ১০৬ টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। মিরসরাই থানায় ৪৯টি কেন্দ্রের মধ্যে ২১টি অধিক গুরুতপূর্ণ (ঝুঁকিপূর্ণ), জোরারগঞ্জ থানার ৫৭টি কেন্দ্রের মধ্যে ২৮টি। দুইটি থানা মিলিয়ে ১০৬টি ভোট কেন্দ্রের ৪৮টি ঝুঁকিপূর্ণ। এ আসনে এবার ১৮ বছর থেকে ৩৩ বছর বয়সের ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৭২ জন।
লড়ছেন যারা
এই আসনে প্রার্থী রয়েছেন ৭ জন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ মনোনীত প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আ.স.ম আব্দুর রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।
যা বলছেন প্রার্থীরা
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘২০১৪ সালে আমাকে উপজেলা নির্বাচনে মিরসরাইবাসী বিজয়ী করেছেন। এবার ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও মিরসরাইবাসী আমাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। আমি নির্বাচিত হলে মিরসরাইয়ের বিরাজমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। বিশেষভাবে অগ্রাধিকারভিত্তিতে থাকবে নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা। এসব ফিরিয়ে আনতে মাদক নির্মূলে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, বেকার যুবকদের দক্ষ মানব সম্পদে রুপ দেবো এবং তাদের জন্য কারিগরি শিক্ষা চালুর পাশাপাশি নানা প্রশিক্ষনের ব্যবস্থা করবো।’
নির্বাচনের পরিবেশের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ শান্ত রাখার জন্য বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা ছিল এবং তা বাস্তবায়ন হয়েছে। আমরা কোন উস্কানিতে পা দেবো না। মিরসরাইবাসীকে আমরা কোন সংকটে ফেলার চেষ্টা করবো না। যদি অন্য কেউ সংকট সৃষ্টির চেষ্টা করে তাদেরকে আমরা বলবো শান্তির মিরসরাইকে অশান্ত করবেন না। একটি পক্ষ মাঠে বলছে তারা হাত কেটে ফেলবে, চোখ তুলে ফেলবে। আমরা তাদের বলবো এসব থেকে সরে এসে সবাই মিলে একটি সুন্দর মিরসরাই গড়ে তোলার কথা।’
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোটে ছাইফুর রহমান বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সন্ত্রাসীরা সক্রিয় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়েছিল তাদেরকে পর্যায়ক্রমে এলাকায় এনে পুণর্বাসনের পরিকল্পিত চেষ্টা চলছে। ইতিমধ্যে যারা দু’য়েকজন গ্রেফতার হয়েছে। তাদের বিষয়ে কিন্তু কেউ কেউ কথা বলছেন। এছাড়া যারা জুলাই বিপ্লবের পরে নিজেরা অস্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দলীয় লোকদেরকে হত্যা করেছে একে অন্যকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়েছে এরাই কিন্তু এখন নির্বাচনে বিভিন্ন ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। আমি আশঙ্কা করছি যদি অস্ত্র উদ্ধার না হয় এই সন্ত্রাসীদেরকে নির্বাচনের আগে গ্রেফতার করা না হয় তাহলে নির্বাচনে অবশ্যই একটা শঙ্কা লক্ষ্য করা যায়। আমাদের মহিলা ভোটাররা যারা হাউজ ক্যাম্পিংয়ে গেছে তাদেরকে কিছু সন্ত্রাসী হুমকি ধমকি দিয়েছে। যদি সন্ত্রাসীদের ব্যাপারে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা কঠিন হবে।’
মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘মিরসরাইয়ে সব কয়টি ভোট কেন্দ্র সিসি ক্যামরার আওতায় থাকবে। তবে যেসকল ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ সেগুলোর প্রতি বাড়তি নজরদারী রাখবেন আইনশৃঙ্খলাবাহিনী। এখন পর্যন্ত মিরসরাইয়ে সুষ্ঠ নির্বাচন হবে এতে কোন শঙ্কা নেই।’

Views: 366

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা

by admin
October 16, 2026
0
5

চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকসার-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক

চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক

by admin
October 16, 2026
0
3

চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম উত্তর জেলায় প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা...

হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা

হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা

by admin
October 16, 2026
0
10

হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর দ্বীপ...

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ

by admin
October 16, 2026
0
4

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা) সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী...

বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা

বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা

by admin
October 16, 2026
0
4

বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু'র শারদীয় শুভেচ্ছা মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে...

রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

by admin
October 16, 2026
0
15

রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে হারানো মেয়েকে দীর্ঘ ৯ বছর...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      October 16, 2026
      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      October 16, 2026
      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d