চন্দনাইশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের ২টি কমিটিকে এককরে ৫১ সদস্যের নতুন কমিটি করে দেন এমপি জসিম উদ্দিন আহমেদ।
বিশেষ প্রতিনিধি : নয়ন দাশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। উপজেলার পৃথক দুটি পূজা উদ্যাপন পরিষদের কমিটির নেতৃবৃন্দকে একত্র করে ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীতে আয়োজিত এক সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার (দোলন) স্বাক্ষরিত অনুমোদিত কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। নতুন কমিটিতে শ্রী উৎপল রক্ষিতকে সভাপতি এবং শ্রী অলক কুমার দে কে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সহ সভাপতি অমিতাভ চৌধুরী টিটো, এডভোকেট অঞ্জন প্রসাদ, বিকাশ চন্দ্র দে, ইন্জিনিয়ার ভব শংকর ধর, তপন চক্রবর্তী, যুগ্ম সম্পাদক বাবু দাশ বাবলু, রূপক কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক সৈকত দাশ ইমন, সহ সাংগঠনিক সম্পাদক অসীম চক্রবর্তী, অর্থ সম্পাদক সুবল দেব, সহ অর্থ সম্পাদক লিটন কান্তি দাশ, দপ্তর সম্পাদক নারায়ন চক্রবর্তী, সহ দপ্তর সম্পাদক সুজন চৌধুরী, প্রচার সম্পাদক সরোজ সেন গুপ্ত, সহ প্রচার সম্পাদক মিটন দাশ গুপ্ত, গন সংযোগ সম্পাদক সুনীল কান্তি দাশ, সহ গন সংযোগ সম্পাদক টুটুল শীল, গ্রণ্থনা ও প্রকাশনা সম্পাদক নয়ন দাশ, সহ গ্রন্থনা সম্পাদক পরিমল নাথ, সাংস্কৃতিক সম্পাদক কাজল কান্তি মিত্র, সহ সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত দে, সমাজ কল্যাণ সম্পাদক শিমুল পাল, সহ সমাজ কল্যাণ সম্পাদক নেপাল দাশ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাপন দাশ, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষন বিষয়ক সম্পাদক রনি আচার্য্য, মহিলা বিষয়ক সম্পাদিকা হ্যাপি সিংহ। সভায় জানানো হয়, চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদের উদ্যোগ ও ঐকান্তিক আন্তরিক প্রচেষ্ঠায় দীর্ঘদিনের বিভেদ ভুলে উপজেলার দুটি পুজা কমিটিকে একত্র করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভায় নবগঠিত কমিটির সভাপতি উৎপল রক্ষিত, সাধারণ সম্পাদক অলক কুমার দে সহ সংগঠনের বিভিন্ন আঞ্চলিক মন্দিরের সভাপতি সম্পাদক সহ ইউনিয়ন পৌরসভা ও উপজেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের বিভেদ ভুলে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটি গঠনে সহযোগিতা করায় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের প্রতি তারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তারা আরও বলেন, সংগঠনের ঐক্য সুদৃঢ় এবং কার্যক্রম আরও গতিশীল করতে নবগঠিত কমিটি সম্মিলিতভাবে কাজ করবে। ভবিষ্যতে সংগঠনের যেকোনো সংকট ও প্রয়োজনে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ পাশে থাকবেন বলেও তারা প্রত্যাশা করেন।







