Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

চরাঞ্চলের উৎপাদিত ফসলেই হতে পারে কৃষিভিত্তিক শিল্প উন্নয়নের চালিকাশক্তি

admin by admin
February 25, 2026
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল একসময় ছিল অনিশ্চয়তার প্রতীক। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার ভাঙাগড়ার খেলায় গড়ে ওঠা এই ভূখণ্ড দীর্ঘদিন নদীভাঙন, বন্যা আর বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থার কারণে উন্নয়নধারার বাইরে ছিল। বর্ষায় ডুবে যাওয়া আর শুষ্ক মৌসুমে ধুলোমাখা বালুচর ছিল চেনা দৃশ্য। তবে সময় বদলে গেছে সেই চিত্র। নদীর পলি জমে সৃষ্ট জমি এখন হয়ে উঠেছে উর্বর কৃষিক্ষেত্র। ভুট্টা, চীনা বাদাম, মরিচ, সরিষা, ডাল, কাউন ও ধানসহ নানা ধরণের ফলনে বদলে গেছে চরের চেহারা। তবু প্রশ্ন থেকেই যায়, চরের বিপুল উৎপাদন কি শিল্পে রূপ পাচ্ছে, নাকি কাঁচামালের জোগানদার হিসেবেই সীমাবদ্ধ থাকছে চরাঞ্চল? সাঘাটার চরগ্রাম হাসিলকান্দির কৃষক তাজুল ইসলাম ভুট্টা ক্ষেতের পাশে দাঁড়িয়ে বলেন, ফসলের অভাব নেই। কিন্তু আমরা কাঁচা ভুট্টা বিক্রি করি। যদি এখানে পশুখাদ্য প্রস্তুত বা অন্য কোনো কারখানা থাকত তা হলে আরও বেশি দাম পেতাম। তার কথায় সম্ভাবনার সুর স্পষ্ট। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গাইবান্ধা জেলার চার উপজেলায় প্রায় ১৬৫টি চর জেগে উঠেছে। চলতি মৌসুমে দুই হাজার হেক্টরের বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। কম খরচে অধিক ফলন হওয়ায় ভুট্টা এখন চরের প্রধান অর্থকরী ফসল। তিস্তার পলি, ব্রহ্মপুত্রের স্রোত আর যমুনার ভাঙাগড়ার মাঝখানে গড়ে ওঠা চরাঞ্চল এখন সম্ভাবনার দ্বারপ্রান্তে। চরের ফসল ও দুধ যদি চরের মাটিতেই প্রক্রিয়াজাত হয়ে বাজারে যায়, তবে গাইবান্ধার এই নদীবেষ্টিত ভূখণ্ড হয়ে উঠতে পারে দেশের কৃষিভিত্তিক শিল্প উন্নয়নের এক অনন্য মডেল যেখানে কাঁচামাল নয়, প্রস্তুত পণ্যই হবে উন্নয়নের চালিকাশক্তি। এ বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ বলেন, কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগ বাড়াতে সরকারের আগ্রহ রয়েছে। তবে উদ্যোক্তা তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং কৃষক-খামারি সমবায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। বিশেষজ্ঞদের মতে, ভুট্টা থেকে পশুখাদ্য শিল্প, বাদাম ও সরিষা থেকে তেলকল, মরিচ থেকে মসলা প্রক্রিয়াজাত কারখানা এবং দুধ থেকে দুগ্ধজাত পণ্য এই চারটি খাতকে সমন্বিতভাবে উন্নয়ন করা গেলে চরাঞ্চলে একটি সমন্বিত কৃষি শিল্প ক্লাস্টার গড়ে উঠতে পারে। ভুট্টাভিত্তিক পশুখাদ্য কারখানা, মরিচ প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা গড়ে উঠলে চরাঞ্চলের অর্থনীতিতে গুণগত পরিবর্তন আসতে পারে। ভুট্টা থেকে সাইলেজ ও প্রস্তুত পশুখাদ্য, মরিচ থেকে প্যাকেটজাত গুঁড়া মসলা, দুধ থেকে প্যাকেটজাত দুধ, দই, ঘি ও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদন করা গেলে কাঁচামাল আর বাইরে পাঠাতে হবে না। স্থানীয়ভাবেই মূল্য সংযোজন হবে, বাড়বে আয়। অর্থনীতিবিদদের মতে, এসব কৃষিভিত্তিক শিল্প-কারখানা গড়ে উঠলে চরাঞ্চলের মানুষের জীবনমান দৃশ্যমানভাবে উন্নত হবে। একটি মাঝারি পশুখাদ্য বা দুগ্ধ প্রক্রিয়াজাত কারখানা সরাসরি ও পরোক্ষভাবে শতাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। এছাড়া সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন, প্যাকেটজাতকরণ ও বিপণনে নতুন কাজের সুযোগ সৃষ্টি হবে। নারী শ্রমশক্তির অংশগ্রহণ বাড়বে, তরুণ উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবে, গ্রামে গ্রামে গড়ে উঠবে ক্ষুদ্র সরবরাহ ব্যবস্থা। এতে শুধু কৃষক ও খামারির আয়ই বাড়বে না, শিক্ষা, স্বাস্থ্য ও আবাসন খাতে ব্যয় করার সক্ষমতাও বাড়বে যা সামগ্রিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে চ্যালেঞ্জও কম নয়। নদীভাঙন ও বন্যা স্থায়ী অবকাঠামো নির্মাণে ঝুঁকি তৈরি করে। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় অনেক সময় কৃষক ও খামারি পণ্য সময়মতো বাজারে নিতে পারেন না। স্থায়ী সংগ্রহ কেন্দ্র, কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াজাতকরণ ইউনিট না থাকায় সম্ভাবনার পূর্ণ ব্যবহার হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করেন, উঁচু স্থানে স্থাপনা, দুর্যোগসহনশীল নকশা ও সমবায়ভিত্তিক বিনিয়োগ মডেল গ্রহণ করলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উৎপাদনে তারা কোনোভাবেই পিছিয়ে নেই। শুধু পিছিয়ে আছেন শিল্পায়নে। বাদাম চাষে চরের কৃষকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। প্রায় ২ হাজার ৭৫ হেক্টর জমিতে বাদাম আবাদ হয়েছে। প্রতি একরে ২৫-৩০ হাজার টাকা খরচ হলেও আয় প্রায় দ্বিগুণ। সরিষা চাষও বাড়ছে, আমন ধান কাটার পর স্বল্প সময়ে ফলন পাওয়ায় অনেক কৃষক সরিষা চাষে ঝুঁকছে। ফুলছড়ির মরিচ চাষিরা সপ্তাহে দুদিনের হাটে কোটি টাকার লাল মরিচ বিক্রি করেন। কিন্তু স্থানীয়ভাবে গুঁড়া বা প্যাকেটজাত করার সুযোগ না থাকায় অধিকাংশ লাল মরিচই কাঁচামাল হিসেবে বাইরে চলে যায়। কৃষি উৎপাদনের পাশাপাশি চরাঞ্চলে আরেকটি নীরব শক্তি গড়ে উঠেছে। আর তা হলো গবাদিপশু পালন। বিস্তীর্ণ প্রাকৃতিকভাবে গড়ে উঠা চারণভূমি গরু, মহিষ, ছাগল ও ভেড়া পালনের জন্য উপযোগী। বন্যার পর জন্ম নেওয়া ঘাস ও পলিমাটির উর্বরতার কারণে এখানে পশুখাদ্যের খরচও তুলনামূলকভাবে অনেক কম। চরাঞ্চলে বসবাসকারী অনেক পরিবার ৮ থেকে ২৫টি পর্যন্ত গরু পালন করছে। কেউ কেউ নিয়মিত গরুর দুধ বিক্রি করেন। আবার গরু বিক্রি করেও উল্লেখযোগ্য আয় করছেন অনেকে। ভুট্টা উৎপাদন বাড়ায় স্থানীয়ভাবে পশুপালন আরও বেশি টেকসই হয়েছে। তবে দুধ উৎপাদন বাড়লেও সংগঠিত প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা এখনও গড়ে উঠেনি। অধিকাংশ খামারি কাঁচা দুধ স্থানীয় বাজারে বিক্রি করেন। সংরক্ষণ ও কোল্ড চেইন না থাকায় অনেক সময় ন্যায্যমূল্য পাওয়া যায় না। যদি চরাঞ্চলেই ক্ষুদ্র ও মাঝারি ডেইরি প্রক্রিয়াজাত ইউনিট স্থাপন করা যায় যেখানে প্যাকেটজাত দুধ, দই, ঘি, মাখন, পনির বা দুধভিত্তিক অন্যান্য পণ্য উৎপাদন হয়, তা হলে কাঁচা দুধের ওপর নির্ভরশীলতা কমবে এবং মূল্য সংযোজন সম্ভব হবে। এতে নারী শ্রমশক্তির অংশগ্রহণও বাড়তে পারে, কারণ দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেটজাতকরণে স্থানীয় নারীদের যুক্ত করার সুযোগ রয়েছে।

 

Post Views: 117

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

by admin
September 19, 2026
0
12

পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য ​ মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন

by admin
September 19, 2026
0
7

গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলার কুপতলা...

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

ডোমারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ছাদে হাঁস-মুরগি ও ছাগলের খামার!

by admin
September 17, 2026
0
11

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট পলাশ...

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬৪ পরিবারকে ২ কোটি ১৬ লক্ষ টাকার চেক প্রদান

by admin
September 16, 2026
0
38

রংপুর ব্যুরো: রংপুরের আট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৬৪ পরিবারের সদস্যদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি...

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ৫টি বিদ্যালয়কে জেডসি বান্ধব সমন্বিত সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষনা

by admin
September 16, 2026
0
35

স্টাফ রিপোর্টার \ ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার কাশিপুর দ্বি-মুখী দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সমতা, অন্তর্ভুক্তি...

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

নীলফামারীতে সনাকের অধিপরামর্শ সভায় হাসপাতালের সেবার মান নিয়ে প্রশ্ন, সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের

by admin
September 16, 2026
0
32

নীলফামারী প্রতিনিধি: রোগীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের আচরণ, সময়ানুবর্তিতা, পরিচ্ছন্নতা, ওষুধ ও জনবল সংকট এবং ওয়েব পোর্টাল হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে নীলফামারী ২৫০...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d