হাসান আহমেদ।। চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনে ট্রাক প্রতীকের জনসভা করেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সফিকুল আলম ফিরোজ। বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার কালীবাড়ি মাঠে জনসভায় জন সমুদ্ররে রুপান্তরিত হয়। জনসভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সফিকুল আলম ফিরোজ বলেন , আগামী ৭ জানুয়ারি আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে ট্রাক প্রতীককে বিজয়ী করবেন, আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থাকবো আমাকে স্যার বলে সম্মোধন করতে হবে না। আমি আপনাদের পক্ষে সংসদের প্রতিনিধিত্ব করতে চাই সে সুযোগ আপনারা আমাকে করে দিবেন, আওয়ামীলীগের হয়ে দীর্ঘদিন রাজনীতি করেছি জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের সেবা করতে চাই। শেষ দিনটি পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাবো।উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন, অধ্যাপক এম এ আউয়াল মজুমদার, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম মিন্টু, চেয়ারম্যান মাহতাবউদ্দিন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল প্রমূখ।
Views: 420
Related