স্টাফ রিপোর্টার ॥ ১৯ মার্চ মঙ্গলবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর আওতায় সারাদেশের মতো দিনাজপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চাল-ডাল-তেল-চিনিসহ নিত্য প্রয়োজনীয় পন্যের দাম কমানোর দাবীতে দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজার ট্রাফিক মোড়স্থ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড হবিবর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য রবিউল আউয়াল খোকা, শফিকুল ইসলাম শিকদার, যুব মৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম মুকুল, নারী মুক্তি সংসদের জেলা কমিটির আহবায়ক মোছাঃ মারুফা বেগম, বিশিষ্ট শ্রমিক নেতা বিমল আগারওয়ালা, মোঃ হাফিজ উদ্দীন, দিনাজপুর সদর উপজেলা সদর সেলুন দোকান শ্রমিক ইউনিয়ন এর সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দীন এবং ছাত্রমৈত্রী দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম। বক্তারা বলেন, চাল-ডাল-তেল-চিনিসহ নিত্য প্রয়োজনীয় জিনসপত্রের দাম কমাতে অবিলম্বে বাজার সিন্ডিকেট ভাংতে হবে। কালো বাজারী, মুনাফাখোর, মজুদদারদের কঠোর হস্তে দমন করে দেশে সুশাসন নিশ্চিত করতে হবে এবং সারা দেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








