অদ্য ১১ অক্টোবর রবিবার সকাল ১০ টায় গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সারাদেশ থেকে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সমবেত হন। গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাইফুল ইসলাম প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম সরকার, পরিষদের অভিভাবক সফিকুল ইসলাম, পরিশাল বিভাগের সভাপতি আলী আকবর, ঢাকা বিভাগের সভাপতি আঃ মালেক, চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ মোহসিন আলী, শ্যামল মিত্র, ময়মনসিংহের সভাপতি নজরুল ইসলাম, রংপুর বিভাগেরএস এম সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক গাজিওর রহমান প্রমুখ।
সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ। শান্তিপূর্ণ সমাবেশ চলাকালীন বিকেল ৫ টায় ব্যাংকের নির্দেশে পুলিশ অতর্কিত হামলা, লাঠিপেটা করে ব্যানার পোষ্টার ছিড়ে ফেলে। একই সাথে সমাবেশস্থলে বসে থাকা অবসরপ্রাপ্ত বৃদ্ধ নারী পুরুষদের উপর হামলা করে টেনে হিচড়ে সমাবেশস্থল থেকে বের করে দেয়। সেই সাথে নানা ধরণের হুমকি ধামকি দেয়, যা গ্রামীণ ব্যাংকে পুলিশের অবস্থান প্রতীয়মান হয়। বক্তাগণ ব্যাংকের প্ররোচনায় পুলিশের এহেনো আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
গ্রামীণ ব্যাংকের অবসর প্রাপ্তদের জন্য ২০০৪, ১৬ ও ২০১৮ সালের সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়ন, পুলিশের হামলার প্রতিবাদে আগামী ১৮ই অক্টোবর রবিবার একযোগে দেশের সকল গ্রামীণ ব্যাংকের অফিসসমূহের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি পালন করা হবে।







