চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে গত কয়েকদিনের ভারী ও মাঝারি বৃষ্টিপাতে উপজেলার পশ্চিমাঞ্চল তথা শানখলা ইউনিয়নের মির্জাপুর, মহিমাউড়া, ডেউয়াতলী, নোয়াগাও ও শানখলা সহ ২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বাড়ি-ঘরসহ রূপা আমন জমির ধান পানিতে তলিয়ে গেছে। প্রতি বছর বর্ষার সময় পাহাড়ি ঢলে আসা পানিতে সুতাং দু’কূল উপচিয়ে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতিসাধিত হয়। পানি নিষ্কাশন হতে ৩/৪ দিন সময় লাগে। এতে এলাকার ব্যাপক ক্ষতি হয়।








