Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

চেয়ারম্যানকে গুলি: নেপথ্যে শিবপুরের পুটিয়া তিন কোটি টাকার হাট ইজারা

admin by admin
February 26, 2023
in অপরাধ, জাতীয়, ঢাকা বিভাগ, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
রসিংদী প্রতিনিধি
আ’লীগ নেতা হারুনুর রশীদ (বামে) অভিযুক্ত আরিফ সরকার (মাঝে) ও মহসিন মিয়া

তখনও চারদিকে ভোরের নিশ্চলতা। বাসার অনেকেই অঘোর ঘুমে। ৬টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খানের বাসায় ঢোকে তিন যুবক। দু’জনই তাঁর চেনা। সাতসকালে খুলে দেন দরজা। তারা সময় নেয় কয়েক সেকেন্ড। পেছন থেকে হারুনকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি। আর তাতেই বাসার ড্রইংরুমে মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। গুলির আওয়াজে অপ্রস্তুত ঘরের সবাই। স্বজন ও আশপাশের লোকজন আসার আগেই ঘটনাস্থল থেকে সটকে পড়ে তিন দুর্বৃত্ত। এর পর আশঙ্কাজনক অবস্থায় বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সংকটাপন্ন হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন হারুনুর রশীদ।

কেন, কারা, কী কারণে উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতিকে হত্যার চেষ্টা চালিয়েছে- এর রহস্য ভেদ করার চেষ্টা করেছে সমকাল। তথ্য অনুসন্ধান বলছে, স্থানীয় হাটের ইজারা নিয়ে বিবাদে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। দেশের অন্যতম বড় পাইকারি হাট শিবপুরের পুটিয়া। নানা ধরনের সবজি ছাড়াও এই হাটে বড় পরিসরে গরু-ছাগল কেনাবেচা হয়। এ বছরের ১ ফেব্রুয়ারি ৩ কোটি ২৫ লাখ ১ হাজার টাকায় পুটিয়ার হাটের ইজারা পান খোরশেদ হাজি। তবে গত বছর এই হাটের ইজারা যৌথভাবে পেয়েছিলেন খোরশেদ হাজি ও আরিফ সরকার। এবার ইজারা না পেয়ে হারুনুর রশীদের ওপর ক্ষুব্ধ ছিল আরিফ সরকার। ছক করেই হারুনকে হত্যা করতে গতকাল ভোরে ঘনিষ্ঠ সহযোগী মহসিন মিয়াসহ তিনজনকে নিয়ে মোটরসাইকেলে আওয়ামী লীগ নেতার বাসার সামনে যায় আরিফ। এর পর বাসায় ঢুকে গুলি করে সেখান থেকে পালায়।

১৯৮৬ সালে উপজেলা চেয়ারম্যান হারুনের ভাই আওয়ামী লীগের সাবেক এমপি রবিউল আওয়াল কিরন খানকেও সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল। দীর্ঘ ৩৭ বছর পরও সেই হত্যা মামলার কোনো কিনারা হয়নি।

আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদের ভাতিজা রাব্বি খান বলেন, চিকিৎসকরা চাচাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছেন। অস্ত্রোপচার করে দুটি গুলি বের করা হয়েছে। অস্ত্রোপচারের আগে চাচার জ্ঞান ছিল। বাসায় যে তিনজন ঢুকেছে, তাদের মধ্যে দু’জনকে তিনি চিনেছেন। স্বজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দু’জনের নামও বলেছেন। তারা হলো- আরিফ সরকার ও মহসিন মিয়া।

জেলা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, প্রযুক্তিগত তদন্ত ও হারুনের বক্তব্যের সূত্র ধরে তাঁরাও চমকপ্রদ কিছু তথ্য পেয়েছেন। শনিবার বাসার সামনে গিয়ে হারুনকে ফোন করে আরিফ দরজা খুলতে বলে। আরিফ ওই সময় বলে, হারুনের তত্ত্বাবধানে এলাকায় নির্মাণাধীন একটি মসজিদে মোটা অঙ্কের টাকা দান করবে আরিফ। কয়েক দিন আগে ফোন করে দান করার বিষয়টি এই আওয়ামী লীগ নেতাকে জানায় সে। গতকাল দরজায় গিয়ে আরিফ ফোনে মসজিদের নির্মাণ খরচের টাকা নিয়ে এসেছে বলে জানায়। এর পর দরজা খোলেন হারুন। দরজা খোলার পর পূর্বপরিচিত আরিফ, মহসিন মিয়াসহ তিনজনকে দেখে ড্রইংরুমে বসতে বলেন। ড্রইংরুম থেকে ভেতরের রুমের যাওয়ার সময় পেছন দিক থেকে গুলি করে আরিফ।

অন্য একটি দায়িত্বশীল সূত্র জানায়, শিবপুরের কামারগাঁও এলাকার বাসিন্দা হাবিজ উদ্দিন সরকারের ছেলে আরিফের বিরুদ্ধে আগের একটি হত্যা মামলা ছিল। ২০২১ সালে একবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে কারাগারে কয়েক মাস ছিল। হাট ইজারা নিয়ন্ত্রণ ছাড়াও বাসস্ট্যান্ড, চাঁদাবাজির নিয়ন্ত্রণ রয়েছে তার। অভিযোগ আছে, এসব অপকর্মে তাকে সহায়তা করে স্থানীয় এমপি জহিরুল হক ভূঞা মোহনের ভাই জুনায়েদুল হক জুনু। জুনু নরসিংদী জেলা যুবলীগের সহসভাপতি।

পুটিয়া হাটের বর্তমান ইজারাদার খোরশেদ হাজি বলেন, আরিফ ও আমার গ্রুপ মিলে গত বছর হাটের ইজারা নিয়েছিলাম। এবারও যাতে দু’পক্ষ মিলে ইজারা পাই, সেই চেষ্টা উপজেলা চেয়ারম্যান করেছিলেন। আরিফ কারও কথা শোনেনি। এর পর একাই আমি এ বছর হাট ইজারা পেয়েছি। ৩০ বছর এই হাট চালাই। তিনবার ওরা চুরি করে ইজারা নিয়েছিল। আরিফ এলাকায় দুষ্ট লোক হিসেবে পরিচিত। এমপির ভাইয়ের সমর্থন নিয়ে চলে। যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের লোক হয়ে যায়। তবে আমি ব্যবসায়ী। আমার কোনো দল নেই।

মূলত পুটিয়া হাটসহ এলাকার আর্থিক নেটওয়ার্কের আধিপত্য নিয়ে বিরোধ দীর্ঘদিনের। ইটাখোলা, শিবপুর ও সাদারচর বাজার ছাড়াও স্থানীয় বেশ কয়েকটি অটোরিকশা এবং বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও চাঁদার ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। এক পক্ষে রয়েছেন হারুনুর রশীদের লোকজন। আরেক পক্ষে আরিফ সরকার ও তার দলবল।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, এ ঘটনার গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য-উপাত্ত বিশ্নেষণ করে প্রকৃত রহস্য কী, কারা ইন্ধনদাতা- সবকিছু বেরিয়ে আসবে। নম্বরহীন একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা হারুনুর রশীদের বাসায় গিয়েছিল। জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিনাত বলেন, প্রতিবছরের মতো এবারও হাট ইজারা দিতে দরপত্র আহ্বান করা হয়। সর্বোচ্চ দরদাতা হিসেবে খোরশেদ হাজি এ বছর ইজারা পান।

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল বলেন, ২০২১ সালের ৬ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে হারুনুর রশীদ খানকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে আরিফুলের কোনো সম্পর্ক নেই। সে আমাদের সংগঠনের কেউ নয়।

নরসিংদী প্রতিনিধি ও শিবপুর সংবাদদাতা জানান, হারুনের গুলিবিদ্ধ হওয়ার খবর এলাকায় চাউর হলে শত শত কর্মী-সমর্থক প্রথমে শিবপুরের রাস্তায় বিক্ষোভ করেন। পরে তাঁরা সকাল ৮টা দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এই বিক্ষোভ দুপুর ২টা পর্যন্ত চলতে থাকে। আশপাশের হাজারো মানুষ এতে অংশ নিয়ে টায়ার ও কাঠ পুড়িয়ে অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন শিবপুরের ইউএনও, এসিল্যান্ড এবং ওসি। তবে সড়ক অবরোধে অনড় থাকেন বিক্ষোভকারীরা। এর পর নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধকারীরা রাস্তা ছাড়েন।

নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহসীন নাজির বলেন, আমরা হত্যার রাজনীতি চাই না। অপরাধীদের শাস্তি চাই।

নরসিংদী জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান জানান, ঘটনা জানার পর থেকে আমি ও পুলিশ সুপার সার্বক্ষণিক তদারকি করছি। ইটাখোলায় জনতা টায়ারে আগুন ধরিয়ে দিয়ে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি।

Post Views: 334

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
68

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
14

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
93

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
21

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d