জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম প্রতিনিধি :
দেশের বিভিন্ন স্থানে স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে নিয়মিতভাবে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এরে ধারাবাহিকতায় ৫ অক্টোবর রবিবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন পরিষদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলকরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল বশর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতিশীল মানবিকার সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন।
সমাবেশে তিনি বলেন
সামাজিক প্রতিরোধে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের কালো ছোবল থেকে রক্ষা করতে সামাজিকভাবে সোচ্চার হতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষা: মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের স্বেচ্ছায় ভালো পথে ফিরে আসার আহ্বান জানানো হয়, অন্যথায় যে দলেরেই হোক তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করার ঘোষণা দেওয়া হয।
এই সময় আলকরা ইউনিয়ন ২ নং ওয়ার্ড় সভাপতি কামরুল আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আলকরা সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মিয়া। আলকরা ইউপির সংরক্ষিত নারী সদস্য রাবেয়া আক্তার, স্হানীয়দের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ একরামুল হক কুসুম, সৈয়দ এরাদাদ উল্লাহ রাসেল, মো: জামাল উদ্দিন ।
সমাবেশে বক্তারা বলেছেন, গ্রামের কোনো মহল্লার কোনো পরিবারের সদস্যরা মাদক ব্যবসা ও সেবনে জড়িত থাকলে তাদের এসব অপরাধমূলক কাজ ছেড়ে আসার আহ্বান জানানো হয়।
এই সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড় ইউপি সদস্য সাইমুল ইসলাম চৌধুরী সাকিম, ৯ নং ওয়ার্ড় ইউপি সদস্য কামাল উদ্দিন , সংরক্ষিত নারী ইউপি সদস্য আছমা আক্তার রিনা, সামসুন নাহার, ইউপি সচিব রিপা রায়, ইউপি হিসাব সহকারী আইয়ুবুর রহমানসহ এলকার গন্যমান্য ব্যক্তি বর্গ।








